জুয়েল আল-মামুন ( হিমু )
ভাইসব ভাইসব মাইক্রোফোন টেস্টিং ওয়ান টু থ্রী
ভাইসব ভাইসব অনেক গুলো হারানো বিজ্ঞপ্তি
বিয়াল্লিশ বছর আগের পাওয়া স্বাধীনতা
বিয়াল্লিশ বছর ধরে হারিয়েছি ।
স্বাধীনতার পরনে ছিল সবুজ রঙের জামা
জামাটির বুকে ছিল রক্তে আঁকা লাল সূর্য মামা ।
কেউ কি দেখেছেন আমি আপনি তুমি সে
স্বাধীনতার বাড়ি ছিল এই বাংলাদেশে ।
বিবেকবান সচেতন কোন বন্ধু কিম্বা ভাই
সন্ধান পেলে দিয়ে যাবেন এই বাংলার ঠিকানায় ।
কোন হৃদয়বান যদি সন্ধান পান
একটু কষ্ট করে পৌঁছে দিবেন স্বাধীনতা টাকে
এই বাংলার ঘরে ঘরে ।
না দেখে না পেয়ে বাংলার মানুষ গুমরে কাঁদে প্রতিদিন ,
কেমন আছে স্বাধীনতা , কোথায় আছে স্বাধীনতা !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



