‘কিন্তু’র মাঝে লুকিয়ে থাকে ,চোরা সন্দেহ ।
‘যদি’র মাঝে লুকিয়ে থাকে ,ভরসাহীন বিশ্বাস ।
‘হয়তো’র মাঝে বাসা বাঁধে নাকি ,গোপন সম্ভাবনা।
‘নতুবা’র মাঝে আজন্ম বসত ,সে হল অজানা আস্থা ।
‘তথাপি’র মাঝে কার গোপন আস্তানা
আছে কি ? কারো জানা ?
‘তারপর’ ও নাকি কথা থাকে
‘অতএব’ তুমি ‘এবং’ আমি , আদৌ বলতে পারছিনা ।
‘অতঃপর’ বসে বসে ভাবি
‘সুতরাং’ কিছু একটাতো হবেই ,
এটা বলতে পার বিশ্বাস , যা নিরন্তর আস্থা
যাকে বলি আত্মবিশ্বাস ।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




