মানচিত্রের হাড় ,মাস, চাম সবইত ,সর্বভুকের মত
ভক্ষণের শেষ প্রান্তে পৌঁছেছে
এখন বাকি আস্তাবল আর গোয়াল ।
ওটাও খুব শীঘ্রই ইতির প্রান্ত রেখায় ,
শুনেছি ।
ইজারা হয়ে গেছে লালসার কাছে ।
নামতা পড়ার দিন শেষ ,এখন হবেনা আর
দুই দুগুনে চার ,
এখন হচ্ছে নাকি সরাসরি , বাইশ ।
বদলে গেছে সং এর বিধান
ও বেচারাও বিপদে আছে আজকাল
স্বত্বাধিকারী সত্ত্ব হারিয়ে ফেলছে নিজের ।
কোনদিন ওকেও দিবে ঘাড়ে ধাক্কা ,বলবে
তোর আর কি দরকার ,আমি যা বলবো তাই আইন ,
তোরা যা শুনবি ওটাই বিধান ।
আর না পারলে চলে যা নিজের খুশীতে ,
হয় কালাপানিয়া নয় আন্দামান ।
আমার হুকুমের রাজ্যে আমিই ভগবান ,
কারণ তোদের ভোগেই মিটবে আমার
আজন্ম ক্ষুধার লালসা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




