অসভ্যতা্র সাতকাহন
পুরনো চশমাটা হারিয়ে গেছে ,না না ফ্রেমটা আছে ,
ভেঙ্গে গেছে আতশকাঁচ ,যা দিয়ে দেখেছিলাম দর্শন
পবিত্র ধর্মের আর মানবতার ।
না না ঐ চশমাটাই হারিয়ে গেছে ,বয়েস হয়েছে তো !
এত কিছু মনে থাকেনা ,নতুন চশমায় পুরনো চোখে ,
বড় বেশী বেখাপ্পা ঠেকছে রে ,আমাদের পুরাতন পৃথিবী ।
অনেক গতিতে চলছি রে ,মন অনেক বেগে ছুটছি রে
প্রগতির দিকে ।
ধর্ম আর মানবাতাকে সালসা বানিয়ে ছাড়ছে
মোড়ের শরবত বিক্রেতা ,ভুল বলেছি মাফ করবেন ,
ওর কোন দোষ নেই ,করছে অনেক জ্ঞানীগুণী ।
ওরা নাকি ভদ্দরনক !দিন আর সময় পাল্টানোর শ্লোগানে ,
প্রগতি শব্দটাকে উলঙ্গ করার চলছে দূর্বারগতি ।
হচ্ছি প্রগতিশীল আমরা আরও সভ্য হতে যাচ্ছি
আসলে আবার আমরা ঐ আধো ন্যাংটো ,আদিম যুগেই ফিরছি ।
সভ্যতাকে ফসিল করে অসভ্যতার ,অশ্লীল মোড়ক জড়িয়ে দিচ্ছি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




