প্রকৃতির প্রাকৃতিক নিয়মে মহান স্রষ্টার সকল সৃষ্টির
শ্রেষ্ঠ সৃষ্টি আমরা মানব জাতি।
আদিকাল হতে বর্বরতার গন্ধ পাওয়া যায় সমীরণে
দানব,মানব,জীবজন্তু ও প্রাণীকূল হ'তে।
কালের পরিক্রমায় এই মন্দ বিশেষণের চক্র হয়নি
আজও নিঃশেষ।
প্রাচীন,সামন্ত,মধ্য আধুনিক যুগ ও কালের প্রবাহ
পায়নি এ থেকে পরিত্রাণ।
স্রষ্টার সেরা সৃষ্টি অন্তরে গুপ্তভাবে ব্যাপ্ত রয়েছে ----
নফস্ আম্মারার এ'কু-স্বভাব অবিরত।
সুরমা বৃহৎ প্রাসাদ,প্রভাব প্রতিপত্তি ও বিশাল বৈভবের আস্বাদ
পেয়েও আমরা লাঞ্ছিত করেছি মানবতা।
জ্ঞানে-বিজ্ঞানে আধুনিক সভ্যতা গড়েও মুছে ফেলতে পারিনি
আমরা বারংবার এ' কদর্য জঘন্য স্বভাব।
তথাপি নিজেদেরকে সুসভ্য, কুলীন, সর্বোত্তম সৃষ্টি বলে ভাবি
শোন হে মহাজ্ঞানী, আহা ,কি চমৎকার বোকামী!
যুগে যুগে বৈজ্ঞানিক উদ্ভাবনী ফললাভে আমরা নিজেদেরকে
অতি উন্নত সৃষ্টি বলে অত্যন্ত ধন্য মনে করি।
অত্যাধুনিকতায়, অঢেল অর্থের অহমিকায় ও মেকী অভিজাত
বংশের মিথ্যা দোহাই দিয়ে গর্ববোধ করি।
গর্ব করা কেবল স্রষ্টারই সাজে, সকল কাজের মাঝে
হে ভ্রান্তবিলাস মানব, নহে তাহা সৃষ্টির।
মূল্যবোধের অবক্ষয়ে, হীনকাজে, পাশবিক অত্যাচারে ও
নৃশংস হত্যাযজ্ঞে অদ্যাবধি আমাদের বর্বরতার কলঙ্ক বহন করে।
বুদ্ধিজীবী, মসিজীবী ও ধরিত্রীর অমৃতের সন্তান আমরা সকলে
এ কলঙ্কের মনিহার আর নাহি শোভা পাক মোদের গলে।
অসি দিয়ে, মসি দিয়ে, প্রজ্ঞা দিয়ে শ্রম দিয়ে ও দৃঢ় আত্মপ্রত্যয়ে
আজই বর্বরতাকে নিশ্চিহ্ন করব মোরা।
গেয়ে যাই বিশ্বব্যপী জয়গান, হোক চির অবসান ধরা ধাম থেকে
চিরতরে আদিম রিপু, পাশববৃত্তি বর্বরতার।।
লেখকঃ মরহুম আবদুল মান্নান
প্রকাশিত নাটোর বার্তায় ১১ই মার্চ,১৯৯৬ ইং।
আলোচিত ব্লগ
এই সমাজ- ৭২

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন
তেল গ্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥


২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন
জীবননগর

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।