যেমন টি বলছি এর চেয়ে বেশি কিছু ই অপেক্ষা করছে আপনার জন্য,শুধু আপনার পদচারনার অপেক্ষা...
মৌলভীবাজার জেলার কমলগন্জ উপজেলায় অবস্থিত মাধবপুর লেক যেন প্রকৃতির এক অপরুপ সৃ্ষ্টি...যা দেখলে চোখ জুরিয়ে যাবে সবার। চাইলে যে কে্উ উপভোগ করতে পারেন চা বাগানের অপরুপ সবুজের মাঝে দাড়িয়ে এক ই সাথে নীল আকাশ আর তিন কিলোমিটার জায়গা জুরে বিস্তৃত লেকের মোহনীয় সৌন্দর্য...
কিভাবে যাবেন...
ঢাকা থেকে বাস বা ট্রেন যোগে শ্রীমঙ্গল এসে কমলগন্জ রোডে লোকাল বাস বা সিএনজি যোগে ভানুগাছ হয়ে মাধবপুর । এই পথে বোনাস পাবেন লাউয়াছড়া জাতীয় উদ্যান। ভাগ্য ভালো থাকলে দেখা পেতে পারেন রাস্তার মাঝে দাড়িয়ে থাকা সাদা বানর এর। শ্রীমঙ্গল থেকে মাধবপুর এর দূরত্ব১৫ কিলোমিটার হবে
খরচাপাতি...
ঢাকা থেকে শ্রীমঙ্গল এর বাস ভাড়া হানিফ বা শ্যামলী পরিবহন এ ৩৮০ টাকা,ট্রেন এর ভারা ১৮৫ থেকে ৫০০ টাকা পর্যন্ত । শ্রীমঙ্গল থেকে ভানুগাছ সিএনজি ভাড়া জনপ্রতি ২৫ টাকা,ভানুগাছ থেকে মাধবপুর বাজার ২০ টাকা।বাজার থেকে রিকশা ভারা নিবে ২০ টাকা,এই দূরত্ব টা খুব একটা বেশী না চাইলে হেটে ও যেতে পারেন...
যদি কেউ নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি তাহলে রাখতে পারবেন গেটের সামনে পার্কিং এ...
এবার প্রবেশ...
প্রবেশ বিনামূল্যে,আপনি যখন গেট অতিক্রম করবেন তখন ও জানেন না যে কি বিস্ময় অপেক্ষা করছে আপনার জন্য...
মূলগেট পার হয়ে আপনাকে হাটতে হবে তিন থেকে চার মিনিট...দুই পাশে দেখতে পাবেন চা এর নার্সারী,এর পর ই মূল বিস্ময় । সিড়ি বেয়ে উপরে উঠার আগ পর্যন্ত বুঝতে পারবেন না কিছু ই।সিড়ি পার হওয়ার পর অবাক বিস্ময়ে মনের অজান্তে ই মুখ ফুটে বের হয়ে যাবে ওয়াওওওওওওও.......
এতো চমৎকার ভাবে এতো পানি জমে থাকার দৃশ্য টা সত্যি ই অসাধারণ।যার দুই পাশে দাড়িয়ে পাহারা দিচ্ছে অপরুপ সবুজে ঘেরা ছোট ছোট পাহাড়...লেকের পাড় ঘেসে পাহাড় কেটে হাটার রাস্তা করা হয়েছে,যা অতিক্রম করা আর লেকের জলে ভাসতে থাকা বিড়ল প্রজাতির পদ্ম দেখা যে কাঊকে ই শিহরিত করবে।
সম্পূ্র্ন সৌন্দর্য টা উপভোগ করার জন্য আপনাকে একটা পাহাড় এ উঠতে হবে তবে ই বুঝবেন আমি এত সময় কি বোঝাতে চাইছি।
টিপস : সাথে অবশ্যই পানি রাখবেন।
চলমান....
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৪ রাত ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


