রাত্রির নিকষ অন্ধকারে
পথে-উপপথে, অলিতে-গলিতে ঘুরে বেড়াই।
ভুলে যেতে চাই আপন অস্তিত্ব,
নিজেকে নিজেই পদদলিত করে যাই বারবার।
চাকচিক্যময় এ সভ্য সমাজে
আমি এক অসভ্য, উদ্ভ্রান্ত নিশাচর।
সোডিয়ামের আলোয় চেয়ে দেখি
আমি একাকী- ল্যাম্পপোস্টের নীচে দাড়াঁনো আমার শব।
উদাস চোখে চেয়ে রয় নক্ষত্ররা,
শুনতে পায় না অস্ফুট কান্না রব।
ক্লান্ত পায়ে আমি বয়ে চলি
দেহরূপ শবটাকে, নিয়ে চলি নরম বিছানা পাতা শ্মশানে,
সূর্যের আলোয় অজস্র শকুনি
ব্যবচ্ছেদ করে চলে সেই জীবন্মৃতের সবখানে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




