somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেবদূতের নগর ভ্রমণ : 2

০২ রা জুলাই, ২০০৬ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক চোলাই ধোলাই শেষেও যখন দেবদূতের কাছ থেকে কোন ইনফরমেশন বের করা গেলো না তখন ওসি সাহ্বে চরম আশাহত হলেন কেননা গুপ্তচরের গোপন অভিসন্ধি আবিষ্কার করে প্রমোশনের যে রঙিন স্বপ্ন তিনি অন্তরে লালন করছিলেন সে স্বপ্নের অকাল মৃতু্যতে তিনি ফাটা বেলুনের মত চুপসে গেলেন। অবশেষে তিনি দেবদূতকে অর্ধ উন্মাদ মনে করে ছেড়ে দেওয়ায় উত্তম বলে সাব্যস্ত করলেন। দেবদূত ছাড়া পেলেন।

জেল হতে বের হয়ে মুক্ত আকাশ আর বিশুদ্ধ বাতাসে দেবদূত কিয়ৎ রোমাঞ্চিত হলেন। যদি ও ইমারতের ভিড়ে আকাশের দেখা পাওয়াই মুস্কিল আর বাতাস ভর্তি বিষাক্ত গ্যাস, তথাপি চৌদ্দ শিকের ভেতর থাকতে থাকতে এই পরিবেশই দেবদূতকে ভীষণ আলোড়িত করলো। দেবদূত যেন নব উদ্যম ফিরে পেলেন। তিনি রাস্তায় আপনমনে হাঁটতে লাগলেন। কেমন যেন বেশ নীরব একটা পরিবেশ। বেশ শান্ত, তার নিকট মনে হলো স্বর্গও এইরকম শান্ত নয়। সবসময় নারদের প্যাচাল লেগেই থাকে, ইন্দ্রের নাচ-গান নন-স্টপ ক্যাবল টিভির মতো 24 আওয়ার চলতে থাকে আর ঐ গাঞ্জাখোর পাবলিক, মহামুনি শিব মাঝে মাঝে লঙ্কাকান্ড বাঁধিয়ে বসে। তারচেয়ে এই দেশ অনেক ভালো। আগেকার দুঃসহ স্মৃতি ভুলে তিনি বেশ আশাবাদী হয়ে চারপাশ পর্যবেক্ষণ করতে লাগলেন।

কিছুদূর এগোতেই একদল ষন্ডা মার্কা লোক তাঁকে ঘিরে ধরলো। সবচেয়ে বিকট দর্শন লোকটা বাজখাঁই গলায় বলে উঠলো, আংকেল কই যান? অফিসে নাকি? জানেনই তো আইজকা হরতাল। বাসা থেইকা বাইর হইলেন কেলা? দেবদূত এই প্রথম হরতাল শব্দটি শুনলেন। তাই তিনি অস্পষ্টভাবে বিস্ময়ের সাথে উচ্চারণ করলেন, হরতাল!!! হরতাল আবার কি? দেবদূতের কথা শুনে চ্যাংড়া টাইপের একটা ছেলে তিড়িংবিড়িং করে লাফাতে লাগলো।

-- আংকেল মনে অয়, সরকারি দলের সমর্থক। হরতাল হুইনা ভেংচি কাটছে দেখছস? চল, হালারে ল্যাংটা কইরা পিলারের লগে বাইন্ধা রাখি।

-- আংকেল আইজকা আর অফিসে যাইয়া কাম নাই, ষন্ডা মার্কা লোকটা বললো। আমাগো নেত্রী আপনাগো লাইগা ছুটি দিছে। ঘরে বইয়া মৌজ করবেন, আন্টির লগে বইসা বাংলা সিনেমা দেখবেন, তা না, বাইর হইছেন অফিস করনের লাইগা। অহন আমরা একটু আপনারে লইয়া মৌজ করমুনে। বলতে বলতে পকেট থেকে একটা চকচকে ছুরি বের করলো লোকটা। দেবদূত কিছুই বুঝতে পারছিলেন না। তিনি বোকার মতো দাঁড়িয়ে রইলেন।

-- আংকেল, যা কই মন দিয়া হুনেন, চ্যাংড়া টাইপের ছেলেটি বললো। পরথমে পাঞ্জাবিটা খুলেন, চিপা থেইকা টাকা পয়সা বেবাক বাইর করেন, তারপর পায়জামা, ভিতরে কিছু পড়লে হেইডাও খুলেন। মানে... জন্মদিনের পোশাক আপনারে আমরা দেখবার চাই।

দেবদূত করনীয় বুঝতে না পেরে হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন। লিডার আওয়াজ দিলো, ওই দেরী কইরা লাভ নাই। হাত লাগা। অর্ডার পাওয়া মাত্র মুহুর্তের মধ্যে তারা দেবদূতকে দিগম্বর করে ল্যাম্পপোস্টের সাথে বাঁধার আয়োজন করতে লাগলো। দেবদূত লজ্জায় দুই চোখ বন্ধ করে রাখলেন। তাঁর মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিলো।

এরমধ্যে দুইদিক থেকে দুইটা মিছিল এসে মুখোমুখি হলো। প্রচন্ড মারামারি আর গোলাগুলি শুরু হলো। দেবদূতকে ছেড়ে দিয়ে লোকগুলি হট্টগোলের মধ্যে মিলিয়ে গেল। হঠাৎ দেবদূতের পায়ে একটা গুলি এসে লাগলো। দেবদূত লুটিয়ে পড়লেন। সবাই পালাতে লাগল। অনেকে দেবদূতের উপর পা মাড়িয়ে চলে গেল। পরিস্থিতি একটু শান্ত হলে, একদল লোক এসে দেবদূতকে একটা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে খাটিয়া টাইপের একটা জিনিসের উপর উঠাল। একজন জিজ্ঞেস করলো, ভাইজানের নাম কি? দেবদূত কাতরাতে কাতরাতে বললো, আমি দেবদূত। পাশ থেকে একজন বললো বড় নাম, শ্লোগান দিতে কষ্ট হবে। শর্ট কর। অন্যজন বললো, দেবু বললে চলবো তো? হ্যাঁ, হ্যাঁ- সবাই সম্মতি দিলো। প্রচন্ড গর্জন উঠলো সাথে সাথে,

আমার ভাই, তোমার ভাই, দেবু ভাই, দেবু ভাই। দেবু ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না। দেবু ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।

মিছিলটা ক্রমে অলি-গলি ছাড়িয়ে রাজপথে এলো। আর দেবদূত একসময় অজ্ঞান হয়ে পড়লেন। পরদিন পত্রিকায় বিরাট করে ছাপা হলো, গতকালের সরকারী ও বিরোধী দলের তুমুল সংঘর্ষে দেবু নামক এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে মৃতু্যর সাথে পাঞ্জা লড়ছেন। সরকারী ও বিরোধী উভয় দলই তাকে নিজেদের কর্মী বলে দাবী করেছেন। তার পরিবারের কেউ এখন পর্যন্ত খোঁজ করেননি।

হায় দেবদূত! কৃষ্ণ কোথায়??????
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×