somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা তুমি আর ঘুষ খাবে না

১০ ই জুলাই, ২০০৬ সকাল ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




'ঘুষ'। আপাতদৃষ্টিতে খুব ছোট আর নিরীহ টাইপের এশটি শব্দ। কিন্তু বিসতৃতি মারাত্মক। অলি-গলি, টিকাটুলি পেরিয়ে এখন এই ক্ষুদ্র বস্তুটি (!) পৌঁছে গেছে পাকস্থলিতে ও। কিভাবে? একটু যাচাই করে দেখুন না, এই একটু আগেই আপনি যে মজাদার সুস্বাদু খাবারগুলি চেটে-পুটে রসনা নিবারণ করে তৃপ্তির ঢেকুর তুলছেন, তার উৎস কি? যদি বলেন, 100% হালাল কামাই তবে পা দুটো দিন, ধুলো নিই, কারণ আপনি পুরুষ না মহাপুরুষ। আপনাকে জানাই লাল সালাম(লাল কেন? বিপ্লবী বিপ্লবী জোশ আছে লালের মধ্যে তাই)। সে যাই হোক। ঘুষ নামক জিনিসটা নাকি দেয়া এবং নেয়া সমান অপরাধ- গুরুজনে বলে। কিন্তু তাই বলে একটুও থেমে নেই এই ঘুষ কালচার। নচিকেতার একটা গান এ প্রসঙ্গে একটু জাবর কাটার স্পর্ধা দেখাই---

ঘুষ আমার ধর্ম, ঘুষ আমার কর্ম, ঘুষ নিতে নেই সংশয়।
প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনোই নয়।
কারো ফাইল পাস করে নির্লজ্জের মতো হাতখানা পেতে দিতে পারি,
আমি সরকারি কর্মচারী, আমি, আমি সরকারী কর্মচারী।

না না, শুধু সরকারী অফিসগুলোতেই আর সীমাবদ্ধ নেই ঘুষের সীমানা। বাজারের আলু-পটলের মতো প্রকাশ্যে দরদাম করে চলছে এর বিনিময় সরকারী, বেসরকারী সব জায়গায়। সরকারী-বেসরকারী, খুচরা-পাইকারী, মন্ত্রী-দপ্তরী সব লেভেলে দৌর্দন্ড প্রতাপে চলছে এর রাজত্ব। আর লোকলজ্জা? ছো: মশায়, লজ্জার চক্ষু তো কবেই খেয়েছি আমরা। এখন শুধু চর্মচক্ষুই আছে যার কাছ দেখে যাওয়া আর তালে তাল দিয়ে যাওয়া। ঘুষ (থুক্কু ঘুষ বলতে ঘুষখোরদের আপত্তি অনেক তাই এর শিল্পিত নাম কখনো বখশিস, কখনো পারিশ্রমিক, কখনো উপহার, কখনো চা-পানি খরচ) দিতে পারেনি বলে কত ক্যাবলাকান্ত কেরাণীর মতো ছা-পোষা লোকদের পেনশনের ফাইল বছরের পর বছর এক টেবিলেই আটকা পড়ে আছে আজো তার হিসেব জানা নেই।

তবে সবচেয়ে লেটেস্ট খবর হলো ঘুষ বন্ধে সরকার আন্তরিক ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছে। তার অংশ হিসেবে চট্টগ্রামে রাস্তার মোড়ে মোড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে যাতে করে ট্রাফিক পুলিশদের নির্লজ্জের মতো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুষ খাওয়াটা বন্ধ হয়ে যায়। খুবই উত্তম উদ্যোগ। আসুন তালিয়া লাগাই। এই প্রসঙ্গে নবনিযুক্ত পুলিশের আইজি আনোয়ারুল ইকবাল বলেছেন, 'রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ ঘুষ নেয় এটা লজ্জার। এটি বন্ধ করতে হবে।' (প্রথম আলো : 09-07-2006ইং)। আসলেই তো - ঘুষের মতো শৈল্পিক একটা জিনিসকে রাস্তার মাঝে উলঙ্গভাবে আদান-প্রদান, এতো ঘুষের শ্লীলতাহানি বই আর কিছু নয়। কিন্তু কথা হলো, এতো গেলো রাস্তার বেশ্যাকে ঠেকানোর উপায়। কিন্তু হাই সোসাইটির কল গার্লকে ঠেকানোর জন্য কি কিছু করা হবে ? জনগনের এটাই জিজ্ঞাসা। তাহলে তো সব অফিসেই ক্লোজ সার্কিট ক্যামেরা বসাতে হবে। শুরু করতে হবে হাওয়া ভবন থেকে। আসেন সবাই ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাই। আমি ভাবছি দেশে গিয়ে সিসিটিভির ব্যবসা শুরু করবো। পার্টনার হতে চাইলে আওয়াজ দেন।


সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×