টুবান ভীষন উত্তেজিত, থার্মমিটার চাই
পৃথিবীটার জ্বর হয়েছে, মাপতে হবে তাই!
গা গরমে মা তো বলে জ্বর হয়েছে তোর
পৃথিবীর ও গরম হচ্ছে, জ্বর হয়েছে ওর!
এই নিয়ে বড়দের সব, এত ভাবনা কেন
জ্বর হয়েছে, ওষুধ আছে, তাও জানেনা যেন!
বড়রা সব বড্ড বোকা,আমি বলছি শোন
ডাক্তারকাকু ওষুধ দিলেই, ভয় নেই আর কোন!
কি সুন্দর ভাবনা রে তোর, কত সহজ যুক্তি
দূষনমুক্ত আমরা হলে বিশ্ব পেত মুক্তি!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


