সকাল বেলায় পূব জানলায়, যেই দাঁড়ালাম এসে
' গুড মর্নিং' সূর্য্য বললো, মিটমিটিয় হেসে!
আকাশ বললো, এই যে বন্ধু, ঘুম ভাঙলো তোর
দেখ তাকিয়ে চোখ চেয়ে তুই, কি সুন্দর ভোর!
যেতে যেতে বাতাস বললো, ভোরের মৃদু রেশ
নিয়ে রাখ রে, একটু পরেই, গরম পড়বে বেশ!
জামগাছটা বললো দুলে, দিলাম শুদ্ধ শ্বাস
বুক ভোরে নে, করিস তো তুই ধোঁয়া ধুলোয় বাস!
সরে এলাম জানলা থেকে, বলছে আমার মন
নিঃস্বার্থ প্রকৃতি বন্ধু, ওদের কথাই শোন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


