শয়তান ওই মানুষগুলোর, আর নেই কি কাজ
পেলে ওদের মুন্ডু চিবাই বললো পশুরাজ!!
যেথায় সেথায় জুলুমবাজি, আকাশ, সাগর মাটি
জঙ্গলটাও বাপের যেন, করছে এসে ঘাঁটি!!
হুঙ্কারিল রাজামশাই, ওরে মুখপোড়া বাঁদর
লজ্জ্বাশরম কোথায় তোদের, মানুষ পাচ্ছে আদর!!
পূর্বপুরুষ তোরা ওদের, করছিস কি তোরা
ধ্বংস চালায় মানুষগুলো, তোদের মুখপোড়া!!
রাজামশাই সেই লজ্জ্বায়, হারিয়েছি সব সুখ
মানুষগুলোর দুকান কাটা, মোদের পোড়ামুখ!!
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৯ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


