আকাশ হব ইচ্ছে আমার, বিশাল ঘন নীল,
উড়বে কত হাজার পাখী, উড়বে কত চিল!
সাগর হব ইচ্ছে আমার, রাশি রাশি ঢেউ,
স্বপ্ন মাখা অবাক চোখে, দেখবে আমায় কেউ!
পাহাড় হব ইচ্ছে আমার, সজাগ উচ্চ শির,
কত সাহস আমার বুকে কত আমি বীর!
মানুষ হব ইচ্ছে আমার, যদি আমি চাই
কঠিন বড় এই পথটাই, কোথায় খুঁজে পাই?!!
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


