শিয়াল ভায়া কাগজ পড়ে, নানান কাগজ পাশে
খবর পাগল বিড়াল খুড়ো, ছুট্টে কাছে আসে।
মানুষগুলো খবর ছাপে, গন্ডগোলে যত
হাতে গুনে ভালো খবর, খারাপ শত শত!
বিরক্তিতে কাগজ ফেলে, ভুরু কুঁচকে তাকায়
কাগজগুলো পশু মহলে ঝামেলা না পাকায়!
পশুরাজের হুকুম মত, বনে হল আইন
কেউ যদি আর কাগজ পড়ে, পাঁচশো টাকা ফাইন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


