পুটাই সেদিন দাঁড়িয়েছিল,একা বাড়ির ছাদে
মনে মনে ভাবছিল সে,কিনবে জমি চাঁদে!
গ্লোবাল ওয়ার্মিং এর ঠেলায়,বিশ্বে ত্রাহি রব
বড়রা সব চিন্তা করে, গলদ্ঘর্ম সব!
গলছে বরফ, সবুজ উধাও-খরা, বণ্যা, বৃষ্টি
ধ্বংস মুখে পৃথিবীটা, যেদিকেই দাও দৃষ্টি!
তাই তো পুটাই জমি কিনবে,বাড়ি চাঁদের বুকে
রকেট করেই উড়ে যাবে, থাকবে কত সুখে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


