somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি নাম হবে এই পোস্টের ?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ২ মাস পরে অফিস ছুটি নিয়ে আমাদের বাসায় গেলাম।
সকালে রওনা দিসি। পৌছালাম রাত ১১টায়।

গিয়ে দেখলাম আমার রুমে আমার এক আন্টি ঘুমাচ্ছে। উনি অসুস্থ আমাদের বাসায় আসছেন ডাক্তার দেখাবেন বলে। রাতে আর কথা হলো নাহ, যদিও ওনার সাথে আমার ৫/৬ বছর পরে দেখা। ওনার বিয়ের পরে একবার আমাদের বাসায় আসছিলেন, সেই লাস্ট দেখা। উনি আমার সাথে ফ্রেনড এর মতো। ১/২ বছর পার্থক্য হবে ব্য়স। গ্রামে থাকেন তাই দেখা হয়না অনেকদিন।

আমি ও আর তাকে ডাকলাম নাহ, রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম।
ওনার সকালে অনেক তাড়াতাড়ি উঠার অভ্যাস, আর আমি তো ৯/১০ টার আগে ঘুম থেকে উঠব নাহ।
আরে উনি সকালে ৬টায় ঘুম থেকে উঠে আমাকে বলে কি, এই তোমার চুলে কি করছ বল? :-/
আমি তো ঘুমের ঘোরে, একটু একটু চুখ খুলে ওনার কথা বুঝার চেষ্টা করছি।

আবার একই কথা "এই তোমার চুলে কি করছ বল?"

আমি তো অবাক :-* , ভয় ও পেলাম আমার চুলে আবার কি হল, রাতে ঘুমের মধ্যে?
ভয়ে আমার ঘুম-টুম চলে গেছে।

বললাম কি করছি মানে কি?
উনি বলে, "তোমার চুল এমন সিল্কি আর স্ট্রেইট হলো কেমনে? পার্লারে গিয়ে করছ না? কত টাকা নিয়েছে? আমি তো শুনছি এই রকম সুন্দর করতে অনেক টাকা নেয় পার্লারে ?"

আমার তো গেল চান্দি খারাপ হয়ে। মনে মনে এই কথাটা আগে বলতে পারল নাহ?

শান্ত হয়ে বললাম: "এই কথা আগে বলতেন তাইলে আর আমি এখন উঠে আপনার সাথে বক বক করতাম নাহ, মজার ঘুম টাও ভাংতো নাহ"

উনি বলে : "বলনা পার্লারে কত টাকা নিসে তোমার কাছ থেকে?" :D সাথে সেইরকম একটা হাসি

আমি বললাম : " আপনি এই ফ্যকাসে চুল গুলা সিল্কি দেখলেন কেমনে? আর আমি কোন পার্লারে গিয়ে চুল স্ট্রেইট করিনাই, এইগুলা আগে থেকেই এমন।"

উনি বলে: "তোমাকে ছোট থেকে দেখছি তখন তো এত সুন্দর ছিল নাহ, আউলা-ঝাউলা ছিল"

আমি বললাম: "আপনি যখন দেখছেন তখন আমার চুল প্রায় ছেলেদের সাইজ ছিল, তখনতো বুঝার উপায় ছিল নাহ। আপনার সাথে আমার এত বছর পর দেখা, তাই আপনার মাথা ও আউলা হয়ে গেসে। শুধু আমার ঘুমটা মাটি করলেন। এই কাহিনী আমি ঘুম থেকে উঠার পরে করতেন!! "

সাথে সাথে উনি আম্মাকে ডাকল....
"আপা দেখ তোমার মেয়ে পার্লারে গিয়ে চুল সিল্কি আর স্ট্রেইট করছে, এখন সুন্দর লাগতেছে ঠিক আছে, কিন্তু ওর চুল একটা ও থাকবে নাহ, সব পড়ে যাবে। হিহিহি তোমার মেয়ে টাকু হয়ে যাবে B-) "

আম্মা ও হাসতেছে। বোলে ওকে জিগ্গেস কর কেন পার্লারে গিয়ে সিল্কি আর স্ট্রেইট করল।

এমনিতে উনি আমার কথা বিশ্বাস করতেছে নাহ, তার উপর আম্মাও X(

আম্মা কিচেন এ চলে গেল, উনি আবার একই প্রশ্ন !!!!!

ওনাকে বললাম কি বললে আপনি আমার কথা বিশ্বাস করবেন? ওকে চলেন আপনার চুল ও এমন করে দেই।

উনি বলে " নাহ আমার চুল এমনিতে কম, তার উপর টাকু হবার ইচ্ছে নাই, আসলে সিল্কি চুল আমার খুব সুন্দর লাগে"

এইবার আমি একটু ভাবলাম.।আসলেই কি এত সুন্দর আমার চুল ;)

আয়নায় গিয়ে দেখলাম, কতদিন চুলের দিকে তাকাই নাহ এইভাবে...
নাহ একবার চুল সুন্দর লাগে আর একবার লাগে নাহ...

আহা এইভাবে যদি কোন ছেলে আমার চুল গুলা সুন্দর কইত, তাইলে ধন্য হইত চুল আমার :|

উনি বিকালে চলে গেলেন, যাবার সময় বললেন " তুমি কিনতু বললে নাহ কত কাটা দিয়ে এমন করছ" :-*


আমি...........X(:((
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×