মানুষের মন খুব অদ্ভুত একটা জিনিস। মানুষ নিজেও নিজের ভাবনার থৈ পায় না। যে মানুষগুলো খারাপ কাজ করে তারাও নিশ্চয়ই ভাবে তাদের কাজটাই ঠিক। অথচ বাকি দুনিয়ার কাছে তারা ভুল। আমিও আমার ছোট্ট জীবনে এমন অনেক ভুল কাজ করেছি। সবগুলো কাজকেই যে আমি ভুল হয়েও ঠিক ভেবেছি এমনটা নয়। কিন্তু যেটাকে ভুল জেনেও করতাম, ভাবতাম সেটা করা ছাড়া আমার উপায় নেই, বা আমি কোন ভালো উদ্দেশ্যে কাজটা করছি। অথচ আমি নিজেও জানি কাজটা ঠিক না।
মানুষের মন যে কতরকম খেল দেখায়... মানুষ কাউকে ভালোবেসে তার জন্য জীবন দিয়ে দিতে পারে। আবার কষ্টের সীমা ছাড়িয়ে গেলে আবার সেই মানুষকেই জীবন থেকে সরিয়ে দিতে পারে। সেটাই কিন্তু স্বাভাবিক। কারণ মানুষ কঠিন শারীরিক আঘাত থেকেও উঠে আসতে পারে। কিন্তু সেই পরিমাণ মানসিক যন্ত্রণা সয়ে উঠতে পারে না। তাই যাকে ছাড়া বাঁচার কথা কল্পনাও করতে পারতাম না, আজ তাকে ছাড়াই দিব্বি সুখে আছি।
সত্যি্ই, মাঝে মাঝে নিজেরই অবাক লাগে...

(ছবি: s3.amazonaws.com)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


