somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু

০৫ ই মে, ২০১৫ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'বন্ধু' শব্দটা অনেক ছোট। কিন্ত এর অর্থ ব্যাপক ও বহুমুখী। একজন ভালো বন্ধু যে পরিমাণ মানসিক সাপোর্ট দিতে পারে তা বাবা মাও দিতে পারে না। কথাগুলো অনেক শোনা, জানি। কিন্তু তাই বলে কথাগুলো এক বর্ণও মিথ্যে নয়। কাছের একজন বন্ধুর সাথে এমন অনেক কথা শেয়ার করা যায় যা অন্য কারও সাথেই শেয়ার করা যায় না।

ছোটবেলা থেকেই আমার জীবনে অনেক বন্ধু এসেছে। এ জন্যই হয়ত বন্ধু কতরকমের হয় তা দেখার সুযোগ আমি পেয়েছি। আমার বেশিরভাগ বন্ধুই এসে চলেও গেছে। কারণ তারা এসেছিল নিজের স্বার্থের জন্য। স্বার্থ উদ্ধার হয়ে গেলেই কোন না কোন অযুহাতে বন্ধুত্ব শেষ করে দিয়েছে। তাই নতুন বন্ধু বানাতে ভয়ই লাগে এখন। মানুষকে বিশ্বাস করে আমি ঠকেছি বার বার। তাই কাউকে বিশ্বাস করতেও মন চায় না।

কিন্তু আমার মনে হয় কোন মানসিক সমস্যা আছে। যার কারণে আমি বিশ্বাস করতে না চাইলেও কীভাবে কীভাবে জানি মানুষকে বিশ্বাস করে ফেলি। জানি কষ্ট পাওয়ার সমূহ সম্ভাবনা আছে, তবুও মানুষকে বিশ্বাস না করে থাকতে পারি না। কেউ একজন আমাকে বলেছিল, “মানুষ মানুষকে বিশ্বাস করবে এটাই তো স্বাভাবিক। বিশ্বাস যে রাখতে পারে না সমস্যাটা তার। আপনি মানুষকে বিশ্বাস করে ফেলেন, তার মানে হল আপনার মনে ময়লা নেই। আপনি নিজে বিশ্বাসের যোগ্য বলেই আপনি অন্যকে এত সহজে সরল মনে বিশ্বাস করেন। কিন্তু পৃথিবী তো এখন এতটা সরল বিশ্বাস নিয়ে চলতে পারে না। বাস্তবতা অনেক জটিল। সমস্যাটা আপনার না; সমস্যা এই বাস্তবতার"।

হয়তো কথাটা সত্যি। কিন্তু সমস্যাটা হল, যে আমাকে এই অতি মূল্যবান কথাগুলো বলেছে সে নিজেই যখন তখন যাকে তাকে সরল মনে বিশ্বাস করে ফেলে। লোকজন তার এই সরলতার সুযোগ নিয়ে তাকে ভাঙ্গিয়ে খেতে চায়। অর্থাৎ আমি সরল, এ কথাটা বলেছে আমার চেয়েও সরল আরেকটা মানুষ। তার মানে, হয় আমি আসলেই অনেক সরল, নয় সেই মানুষটা আমাকে সরল মনে পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে!


(ছবি: s3.amazonaws.com)
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৫ বিকাল ৩:৪৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×