আগেই বলেছি, এতটুকু জীবনেই হরেক রকম বন্ধুত্বের দেখা পেয়েছি আমি। কোন বন্ধু প্রথম প্রথম খারাপ ছিল, পরে ভালো হয়ে গেছে, কোন বন্ধু ভালো হওয়ার পর আবারও খারাপ হয়ে গেছে। কোন বন্ধু প্রথমে ভীষণ আন্তরিক, আত্মার আত্মা বন্ধুত্ব দেখিয়ে নিজের কাজ শেষ হবার পর আসল রূপ দেখিয়েছে। বেশিরভাগ বন্ধুই আমার সাথে মিশেছে স্বার্থের খাতিরে। বন্ধুত্বের নামে বহুবার শুধু ধোঁকাই পেয়েছি আমি।

(ছবি: s3.amazonaws.com)
তবে সবাই যে এমন ধোঁকাবাজ, এমন নয়। বারবার প্রতারিত হবার পরও আমি আবার বিশ্বাস করেছি। বারবার বিশ্বাস করেছি। “যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই; পাইলে পাইতে পারো মানিক-রতন" -- বন্ধুত্বের ব্যাপারে আমার বিশ্বাসটাও মনে হয় অবচেতনভাবে এভাবেই চলছিল। তাই হয়ত মানিক-রতনের মত না হলেও মানিক-রতনের কাছাকাছি কিছু বন্ধু পেয়ে ছিলাম। সেই বন্ধুগুলো আমার প্রায় সব বড় বিপদে আমার সাথে থেকেছে। সবসময় বাস্তবে পাশে থাকতে না পারলেও মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। এর মধ্যে একজনের কথা না হয় এখন নাই বললাম। কারণ সে তার কাজের মধ্য দিয়ে বন্ধুর চেয়ে বেশি আমার মনে একজন বোনের জায়গা নিয়ে নিয়েছে। এখনও অনেক বিষয় নিয়েই ওর সাথে আমার মনোমালিন্য হয়। হয়ত আমাদের একজনের মনে অন্যজনের জন্য ছোটবড় বহু অভিযোগ আর অভিমান আছে। তবুও আমরা এখনও বন্ধু আছি আগের মতই। বাকি জীবনটাও এই বন্ধুত্ব টিকে থাকবে, এই প্রার্থনা সবসময়ই করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


