"সুখ তুমি কী বড় জানতে ইচ্ছে করে..." আসলেই তো, সুখ কী? আমি এমন কোন জ্ঞানী নই যে সুখের সংজ্ঞা দিতে পারবো। আমার মনে হয় পৃথিবীর কেউই সুখের সঠিক সংজ্ঞা জানে না। এটা দুনিয়ার সে সব বিতর্কিত বিষয়গুলোর একটি, যাদের অসংখ্যভাবে সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কোনভাবেই তার রূপ পুরোপুরি তুলে ধরা যায় না।
আমার মনে হয় সুখ খুবই আপেক্ষিক একটা ব্যাপার। একজন মানুষের জীবন আর অভিজ্ঞতার সীমানা যদি খুব ছোট হয়, তবে তার মধ্যে মানুষ যতটুকু হালকা-পাতলা সুখ পায়, সেটাই তার কাছে ‘সুখ’ বলে পরিচিত। সেই সীমানাটা বেড়ে যদি আরও বড় কোন সুখের স্বাদ সে পায়, তখন তার কাছে সুখের সংজ্ঞা পাল্টে যায়। সে হয় আগের ছোট ছোট সুখগুলোকে আর পুরোপুরি সুখ হিসেবে মেনে নিতে পারে না, অথবা আগের সুখের অনুভূতিগুলোর মাঝে থাকা ফাঁকগুলো তার চোখে স্পষ্ট হয়ে ধরা দেয়। তখন সে ভাবে, “যদি আমি পরের সুখের অনুভূতিটা না পেতাম, তাহলে জানতেই পারতাম না সুখ আসলে কী।”

(ছবি: s3.amazonaws.com)
আমার জন্য উপরের সবগুলো কথাই সত্যি। তারপরও আশা করে থাকি আরও বড় কোন সুখের জন্য। যদিও জানি না সেই সুখের অনুভূতিটা কেমন হবে। “যদি আমি পরের সুখের অনুভূতিটা না পেতাম, তাহলে জানতেই পারতাম না সুখ আসলে কী” -- সত্যিই কি আমি জানতে পেরেছি সুখ আসলে কী? এতই কি সহজ? সত্যিই... সুখ তুমি কী, বড় জানতে ইচ্ছে করে.........
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৫ সকাল ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



