somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুভব ঃ প্রথম রক্ত দান -[উৎসর্গ ঃ- কালপুরুষ ]-

২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইনজেকশন ভীতি আমার প্রথম থেকেই। তাই রক্ত দেওয়া আমার জন্য চারটি খানি কথা ছিল না। গত বুধবার (06/09/2006ইং) দুপুরে আমাদের অফিসের এক পরিচিত জনের রক্তের খুব প্রয়োজন পরল। ডেঙ্গু হয়েছে অবস্থা খুব খারাপ, প্ল্লাটিলেট কমে 8000 হয়ে গেছে। 12 ব্যাগ রক্ত অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার আমি গেলাম, ক্রস ম্যাচিং এর জন্য রক্ত নেয়া হলো (ইনজেকশন পুশে কোন ব্যথা পাইনি, আমার আস্থা রেড়ে গেলো)। প্রায় আধ ঘন্টা পর রিপোর্ট আসলো আর সেই সাথে খবরও আসলো আজ আর রোগীর রক্ত লাগবে না। মন খারাপ নিয়ে চলে আসলাম।

পরের দিন সকাল, অফিসে যাব, এমন সময় ফোন আসলো রোগীর আজই জরুরী ভিত্তিতে রক্ত লাগবে। আমি 8:40 এর দিকে কোয়ান্টাম ফাউন্ডেশন, শান্তিনগরে চলে আসলাম। আজও নতুন করে ব্ল্লাড টেস্ট করতে হবে (বুঝেন অবস্থা, আমি এমনিতেই ইনজেকশন ভয় পাই)। আবার রক্ত নেয়া হলো এবারো তেমন অনুভব পাইনি। পয়তালি্লশ মিনিট অপো করতে হলো রিপোর্ট এর জন্য এবং আরো আধ ঘন্টা অপো করতে হলো আরো এক ব্যাগ রক্তের জন্য।

অপেক্ষার পালা শেষ, মোটা একটা সুই ভয়ংকর ভাবে আমার শিরার দিকে তাকিয়ে আছে, আমি ঐ দিকে আর তাকালাম না। সু একটা কিছু আমার ডান হাতে ঢুকছে টের পেলাম তবে সেটা অসহ্যকর কিছু ছিল না। হাতের রোলটা পাঞ্চ করতে থাকলাম। আমার ধারনা ছিল অনেক ব্যথা লাগতে থাকবে সারাটিক্ষন, আসলে কিছুই হলো না। 05 মিনিটেই এক ব্যাগ রক্ত নেওয়া হয়ে গেলো। কিছুক্ষন শুয়ে রইলাম, কোয়ান্টামের স্পেশাল ডিংস পান করলাম। অন্য রকম আনন্দ লাগছে রক্ত দেওয়ার পর।

[গাঢ়] অনুরোধ ঃ [/গাঢ়] যারা এখনো রক্ত দান করেননি তারা একবার দিয়ে দেখুন কেমন লাগে। রক্ত দান করতে সাহস লাগে না, ইচ্ছা লাগে। আমার মত যারা নতুন তাদের বলবো শান্তিনগরে অবস্থিত কোয়ান্টাম ফাউন্ডেশন এর মাধ্যমে রক্ত দিতে কারন এই প্রতিষ্ঠান সেবার মান, আন্তরিকতা আমার কাছে খুবই ভালো লেগেছে।


[গাঢ়] কোয়ান্টাম ফাউন্ডেশন এর ঠিকানা ঃ- [/গাঢ়]
সেচ্ছা রক্তদান কার্যক্রম ও কোয়ান্টাম ল্যাব
119/পি, শান্তিনগর, ঢাকা।
ফোন ঃ 8322987, 9351969।

[গাঢ়] উৎসর্গ ঃ- [/গাঢ়] 'কালপুরুষ' আমার খুব পছন্দের একজন ব্লগার। অনেকদিন হলো তিনি ব্লগে আসেন না। আমি বিশ্বাস করি তিনি আসবেন আজ, নয়তো কাল বা পরশু অথবা অন্য কোন একদিন। আমি অপেক্ষায় আছি।

নতুন ধরনের প্রথম স্মৃতি ঃ 07/09/2006ইং বৃহষ্পতিবার সকাল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×