মা'র সাথে কথা বলছি, এক পর্যায়ে জানতে চাইলো আমি কখন বাসায় আসবো ?
বললাম - সোয়া 6টা হতে পারে, বেশীও হতে পারে।
উত্তর আসলো - বেশী দেরী করো না ... পিঠা বানাচ্ছি ... ঠান্ডা হয়ে যাবে।
আমার আনন্দ ধরে না ... তাড়াতাড়ি বাসায় যেতে যেতে রাত 8 টা বেজে গেলো !
পিঠ খেলাম আর আমার ব্লগার বন্ধুদের দেখানোর জন্য ছবি তুলে রাখলাম। ঠিক করলাম, এই শীতে যে কয়েক পদের পিঠা খেয়েছি তার নামগুলো আপনাদের বলবো আর অন-লাইনে শীতের পিঠা ভাগাভাগি করবো আপনাদের সাথে। আমি খেয়েছি [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/লযড়ৎড়যড়ধি/ঢ়ড়ংঃ/28691807] চাঁটগা'র ভাপা পিঠা [/লিংক] , চাঁদপুরের পাকন পিঠা, রাস্তার চিতই পিঠা আর বাসার স্পোশাল ভাপা পিঠা। আরো খেয়েছি খালুর গ্রামের বাড়ী থেকে আনা খেজুর রসের ক্ষীর !! আপনারা কি কি খেয়েছেন ?
* নিপুন কারুকাজ করা পাকন পিঠা আর বাসার মায়ের হাতে বানানো ভাপা পিঠার ছবি দিয়ে দিলাম।
* এই ব্লগটা বিশেষ করে যাদের জন্য লিখেছি ঃ ব্লগে আমার বৈদেশি বন্ধু সকল।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







