মায়ের মুখে মুক্তিযুদ্ধের স্মৃতি - 01
০২ রা এপ্রিল, ২০০৭ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
... তখন এতো কিছু বুঝতাম না। আব্বা কে দেখতাম সব সময় খুব টেনশনে থাকতেন। মন মরা হয়ে অফিসে যেতেন। বিকালে কলোনীর মাঠে অন্যান্য প্রতিবেশীদের সাথে রেডিও শুনতেন। দেশের ভিতর উত্তপ্ত অবস্থা। শহর জুড়ে অস্থিরতা। কয়েক দিন আগে গ্রাম থেকে মনি খালাম্মা ঢাকায় এসেছেন চিকিৎসা করাতে। 24 মার্চ 1971, সকালে ওনার কি যেন একটা অপারেশন হলো ঢাকার এক হাসপাতালে। খালু আর তাদের ছোট দুই ছেলে আমাদের বাসায়। দেশের পরিস্থিতি দেখে আব্বার সাথে পরামর্শ করে খালু রাতেই মনি খালাম্মা কে বাসায় নিয়ে আসলেন। তাছাড়া হাসপাতালে ডাক্তারও পাওয়া যাচ্ছিল না।
রাতে কলোনীর বাসাটাতে শুয়ে আছে দুটি পরিবারের 12 জন মানুষ। মনি খালাম্মার ঘুমের নেশা মাত্র কাটেছে। খালাম্মা আমাকে ঘুম থেকে ডেকে তুললেন, দেখ তো বাইরে খটখট আওয়াজ কিসের? আমি জানলা খুলে দেখি পাকিস্তানী আর্মি কলোনীর রাস্তাতে টহল দিচ্ছে। আমি অন্য রুমে গেলাম। আব্বাও উঠে গেছেন। সবাই কে চুপ করে ফ্লোরে বসে থাকতে বললেন। তিনি নিঃশব্দে সিড়ি গেটের লাইট বন্ধ করে দিয়ে আসলেন।
পাকিস্তানী আর্মি বুটের আওয়ার জোড়ালো হচ্ছে। একটু পর পর গাড়ীর শব্দ আসছে। এমনি এক সময় হঠাৎ গোলাগুলি শুরু হয়ে গেলো বৃষ্টির মত। সেই রাত ভোলার মত নয়। আমারা তো ধরেই নিয়েছি আমরা মরতে যাচ্ছি। আমার ছোট ভাই (8) আর দুই খালাতো ভাই হুমায়ুন (5) ও সেলিম (3) পালঙ্কের নীচে বসে নিঃশব্দে কাঁদছে।
- অসমাপ্ত -
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন