- স্যার, অন্য অপারেটর কল রেট কত ?
- জানি না। এইটা জাইনা কি করবা ? সব পাবলিকই তো তখন ওয়ারিদ ব্যবহার করব ! দামী দামী মোবাইল সেট খুব কম দামে ছেড়ে দিবে। এক মাসের মধ্যে ১০ লক্ষ গ্রাহক পেয়ে যাবে।
- কত কমে সেট দিবে ?
- খুব কম! ওগো কথা শুইনা মনে হয় এক হাজারে ছেড়ে দিবে আর সীম তো পুরা ফ্রি !
। আরেক দিন।
রহমান স্যার চকচকে মুখ নিয়ে অফিসে এসেই বলল, কালকে থেকে ওয়ারিদ লাইন বিক্রি হবে। দুই কপি ছবি নিয়ে সবাই কে রেডি থাকতে বলেছে। সব পেপারে বিরাট এড এসেছে। দাম-টাম এখনো বলে নাই। রাস্তায় দেখলাম পাঁচশ মানুষ দাড়ায় আছে ফরম নেওয়ার জন্য।
- স্যার আপনে এইবার একবারে দুইটা মোবাইল নিয়ে নেন। দরকার হইলে আগামীকাল ছুটি নেন। আমি ডি.জি.এম স্যার কে ছুটির ব্যপারে সুপারিশ করমু নে।
-[ আমাদের খুব প্রিয় রহমান স্যার এখনো মোবাইল ব্যবহার করেন না, কারন ওনার ভেজাল লেগে যায়! ওয়ারিদ এর যতই খবর রাখুক না কেন, নিবে বলে মনে হয় না ]-
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৭ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




