ঝড়ের দিনে নানা দেশে আম কুড়াতে সুখ
২১ শে মে, ২০০৭ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টিনের ঘরে বসে বৈশাখীর তান্ডব দেখছি। মেঘের গুড়ম গুড়ম ডাক, ঝড়ো হাওয়া, বৃষ্টির ছিটা মন্ত্রমুগ্ধ করে রেখেছে আমাকে। মাঝে মধ্যে বিদুৎ চমক যেন আধার রাত কে দিন বানিয়ে দিচ্ছে। নানা (আম্মুর সেজ মামা) টর্চ লাইট দিয়ে উঠান টা দেখে নিলেন। অনেক আম পড়েছে। আম্মু ঠিক করেছে বৃষ্টি শেষে আম কুড়াতে যাবে। আমরা বৃষ্টি শেষ হবার অপেক্ষায় আছি। সাড়ে দশটার দিকে বৃষ্টি শেষ হলো। আম্মু টর্চ হাতে কাজের মেয়ে কে নিয়ে উঠানে নেমে পড়লেন। পিছনে পিছনে আমিও নামলাম হারিকেন হাতে। আম কুড়ানোর ঘটনা আমার জীবনে এই প্রথম। রোমাঞ্চকর অভিজ্ঞতা। পিচ্ছিল উঠনে পা টিপে টিপে হাটছি। কাঁদায় সেল্ডেল জড়িয়ে যাচ্ছে। সারা উঠান ছড়িয়ে আছে কাচা সবুজ আমে। হারিকেন আর টর্চ লাইটের আলো বৃষ্টি ভেজা আমগুলো জ্বল-জ্বল করছে। আমরা বাড়ির সামনে, পেছনে, পুকুর পাড় থেকে প্রায় শ খানেক আম কুড়ালাম।
পরদিন সকালে নানু নতুন একটা আইটেম খাওয়ালো। গুড় দিয়ে জ্বাল দেওয়া কাঁচা আম। দুধ-ভাত আর দুধের পুরু সরের সাথে জ্বাল দেওয়া আম একত্রে মাখিয়ে খাওয়ার যে কি স্বাধ, জীবনের প্রথম টের পেলাম।
স্মৃতি ঃ ২৬-২৭ এপ্রিল ২০০৭ইং, বৃহঃষ্পতিবার-শুক্রবার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেলেন। এটা খুব ভালো এক মুভ ছিলো। সারা বিশ্বকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন। কিন্তু, সারা বিশ্বে মালয়েশিয়াকে পরিচয় করিয়ে দেওয়ার অগ্রনায়ক মাহাথির মোহাম্মদের সাথে তাঁর...
...বাকিটুকু পড়ুন
জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়...
...বাকিটুকু পড়ুন
আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬

খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।
ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।
হারানো মুহুর্তরা কি সত্যিই ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত...
...বাকিটুকু পড়ুন
অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট...
...বাকিটুকু পড়ুন