সোনারগাঁ যাদুঘরের চাইতে পানাম সিটি আমার বেশী ভালো লাগে। তবে দুঃখের কথা পানাম সিটি এখন আর আগের মত নেই। পুরানো ভবনগুলো সংরক্ষনের নামে ইট দিয়ে দরজা-জানালা বন্ধ করে দিয়েছে। দেখতে খুবই জঘন্য লাগে। কষ্ট লাগে - আমাদের ঐতিহ্য গুলো চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে দেখে। গত ফেব্রুয়ারীতে বউ কে নিয়ে গেলাম সোনারগাঁও। গুলিস্থান থেকে বাসে উঠলাম। সরকারী বন্ধের দিন থাকায় রাস্তা ফাঁকা ছিল। সোয়া একঘন্টার মধ্যে চলে আসলাম মোগরা পাড়া বাসস্টান্ডে, তারপর রিক্সা দিয়ে সোজা সোনারগাঁও যাদুঘর। লোকজ উৎসব-২০১০ চলছে। চারদিকে সাজ সাজ রব! মেলা হচ্ছে! অনেক লোকজন এসেছে পিকনিক করতে।
মেইন গেট দিয়ে ঢুকে হাতের ডানে বিশাল এক পুকুর, পাশে লোকশিল্প যাদুঘর। এই যাদুঘরটা আমার আগেও ভালো লাগেনি, এবারো লাগলো না। একগাদা থালা-বাটি, হাড়ি-পাতিল শোকেজের ভিতর রেখে যাদুঘর বানানো হয়েছে। দম বন্ধ হওয়া টাইপ যাদুঘর থেকে দ্রুত বের হয়ে বড় মাঠের পাশে পুকুর পাড়ে বসলাম বুক ভরা নিঃশ্বাস নেয়ার জন্যে।
সোনারগাঁ যাদুঘর কমপ্লেক্সের যে অংশটায় মেলা হচ্ছিল এবার সে দিকে গেলাম। যাওয়ার পথে ওয়াল পেইন্টিং খুব ভালো লেগেছে। মেলার সব স্টলই কুটির শিল্প আর লোকজ শিল্প পন্যের। আমরা কয়েক ধরনের মুরলি কিনলাম। পুরা এরিয়াটা একবার চক্কর দিলাম। পিকনিট পার্টির খাবারের গন্ধে আমাদের খিদে পেয়ে গেছে। ভিতরে খাবারের কোন ব্যবস্থা চোখে পড়েনি তাই যাদুঘরের বাইরে রাস্তার পাশে যে হোটেল গুলো আছে তার একটাতে ঢুকলাম। আউটলুক ভালোই। খাবার অর্ডার দিয়ে বসে আছি।
জঘন্য টাইপ খাবার খেয়ে রওয়া দিলাম পানাম সিটি। পানাম সিটির বর্ননা তো শুরুতেই দিয়েছি। নির্জন এই নগরীর রাস্তার এক প্রান্ত দিয়ে আরেক প্রান্ত হেটে বেড়ালাম।
[কয়েক মাস পর ব্লগে পোষ্ট করলাম। বছরের শেষ পোষ্ট। সবাই কে নতুন বছরের শুভেচ্ছ।]
স্মৃতি ঃ আমি আর আমার বউএর সোনারগাঁও ভ্রমন।
২৭ ফেব্রুয়ারী ২০১০ইং, শনিবার।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।