ঘটনার প্রথম দিন আমি বিষটা আমলে নেই নি। 2য় দিন আমার অস্থিরতা শুরু হলো। আমি ব্লগ পোষ্ট করার জন্য মরিয়া হয়ে উঠলাম। কিন্তু কোন অপশন খুজে না পাওয়ায় কোন ব্লগ পোষ্ট করতে পারলাম না। আমি মন্তব্যের মাধ্যমে আমার বিভিন্ন ব্লগার বন্ধুদের সাথে যোগাযোগ করলাম। তারা অনেকে অনেক পরামর্শ দিল সেই মতে আমি কাজও করলাম কিন্তু কিছুতেই কোন ফল পাচ্ছিলাম না।
এদিকে দিন যেতে লাগলো আর আমার মাথা আউলানো শুরু করলো। আমি এবার ডেভলপার টিমের সাথে যোগাযোগ করার চেষ্ট করলাম। দুইটা মেইল করলাম হাসিন ভাইয়ের কাছে। যার একটার কার্বন কপি আমি আড্ডা ঘরে, নোটিশ বোর্ডে, আমার বিভিন্ন ব্লগার বন্ধুদের ব্লগে পোষ্ট করলাম। অবশেষে হাসিন ভাইকে পেয়ে গেলাম। তার কথা মত ইয়াহু মেসেঞ্জারে ঢুকলাম আমার চাকুরী বাজী রেখে। পাঁচ মিনিটের কাজ করতে আমার আধ ঘন্টা লাগলো। হাসিন ভাই সীমাহীন ধৈর্যের পরিচয় দিলেন। প্রথম পদ্ধত্তিতে কাজ হলো না এবার তিনি দ্বিতীয় পদ্ধত্তির কথা বললেন (ফায়ারফঙ্ ইন্সটল) এবং গ্যারান্টি দিলেন। হঠাৎ এমন সময় কারেন্ট চলে গেলে। আমার মন ও খারাপ হয়ে গেলো।
অবশেষে আজ সকালে আমার দুঃখের সমাপ্তি হলো। আমার এই দুঃসময়ে সবসময় আমার পাশে ছিল ধানসিঁড়ি। বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেছেন কাশফুল, জুয়েল, আরাফাত, শুভ, নোটিশ বোর্ড সহ আরো অনেকে। তাচ্ছিলের সাথে সহযোগিতা করেছে আস্ত, শমর্ী আর বড় বোনের মত কাজ করেছেন আমাদের শাহানা আপু অবশেষে আমাদের হাসিন ভাই যার সাহয্যের জন্যই আমি আমার হারানো ব্লগের ভাষা ফিরে পেয়েছি এবং আরো একজন মিঃ অরিল্ড। আপনাদের সবাইকে সীমাহীন ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




