নিন্দুক সমাচার।
২৯ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুধু অকারণ কুলোকে
নিন্দা আমার রটনা করিয়া
বেড়ায় নিখিল ভূলোকে
যাহা আসে মুখে তাই বলে যায়
সত্য মিথ্যা কেহ না শুধায়
পরের নিন্দা সকলেই চায়
শুনে চলে মহা পুলকে
অনেকে তাহাতে মশলা মিশায়
ছড়ায় কাহিনী গুলোকে।
সকলি মিথ্যা কাহিনী
চুরিও করিনা করিনা ডাকাতি
চাঁদা কোনোদিন চাহিনি
বড়লোক হতে হইয়া মরিয়া
কামাইনি টাকা চিটিং করিয়া
নিজের পতাকা নিজেই ধরিয়া
তৈল সাগরে নাহিনি।
দেশসেবকের মুখোশ পরিয়া
পুশিনি গুণ্ডা বাহিনী।
উড়াইনি টাকা সুরাতে
সাহেবের হাতে ধরাইনি ভেট
দ্রুত প্রমোশন কুড়াতে।
সুদ নিতে আমি নহি ছিনে জোঁক
ভোগাও দিইনি কারো টাকা থোক
অপরের ধনে দিই নাই চোখ
আপন উদর পুরাতে।
দেনা যাহা ছিল মিটায়ে দিয়াছি
দিইনি সময় ফুরাতে।
মিছে গাহি এত কাঁদনি
নিন্দুকে নিজ কাজ করে যায়
মানেনা সাধ্য সাধনি।
পরনিন্দায় যাহাদের সুখ
যায়না থামানো তাহাদের মুখ
যতই শোনাব আপনার দুখ
তাহারা হইবে হ্লাদিনী।
আমার আকাশে আঁধার আসিলে
ফোটে তাহাদের চাঁদিনি।
তাই অকারণ কুলোকে
নিন্দা রটনা করিয়া তাহারা
পাঠায় আমারে চুলোকে।
নিন্দা যখন রটে অকারণ
দোষ করিবার কি আছে বারণ?
দুনিয়ার যাহা ধরণ ধারণ
এড়াইতে পারে বল কে-
যাহা রটে তাহা করিব এবার
থামিবে নিন্দা পলকে।
(ইহা একটি নকল কবিতা। আসল টি এখানে
Click This Link )
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন