প্রিয় পাঠক/পাঠিকা,
আসসালামু আলাইকুম।
অবুঝ প্রেম ব্লগে দেয়া আমার প্রথম উপন্যাস।
প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর । কথাটা অনেক পুরানো। যত পুরানো হোক না কেন কথাটা চির সত্য। তবে এর চেয়ে চির সত্য এই যে সব প্রেমই কিন্তু সুখের নয়। কোন কোন প্রেম দুঃখের ও হয় । তাই কোন প্রেমের শেষ ঠিকানা স্বর্গও হতে পারে আবার নরকও হতে পারে। যদি ভালবাসার মাঝে কোন পরিবর্তন ঘটে।
এই উপন্যাসে সাগর স্কুল জীবনে নদীকে খুব ভালবাসত। নদীও সাগরকে মনপ্রান উজাড় করে ভাল বাসত। সাগর ছিল বড়লোকের ছেলে আর নদী ছিল গরীবের মেয়ে। তারপরও চলতে থাকে পড়ালেখার পাশাপাশি অবুঝ দুটি মনের প্রেম ভালবাসা। পরবর্তীতে সাগর অর্থের মোহে অন্ধ হয়ে যায়। ভুলে যায় তার ছোট কালের ভালবাসার সঙ্গী নদীর কথা। তাদের দুজনের ভালবাসার মাঝে গড়ে উঠে টাকার দেওয়াল। আর এই দেওয়ালের কারনে পরবর্তীতে যা ঘটেছে তা জানতে হলে উপন্যাসটি সম্পূর্ণ পড়তে হবে।
আশা করি আপনাদের ভাল লাগবে। আর আপনাদের ভাল লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে। ও-হ্যা কারো জীবনের সাথে অবুঝ প্রেম উপন্যাসের ঘটনা মিলে গেলে দয়া করে ক্ষমা করবেন।
আপনাদের সাড়া পেলে পরবর্তীতে আরো সুন্দর উপন্যাস উপহার দিতে পারব।
ধন্যবাদান্তে-
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


