
তোমার সাথে আমার শেষ বিদায় হয়েছে
চোখের সামনে সামনে তা ভাসলেও
বছরের হিসেবে তা প্রায় সতেরো!
সতেরোটা বছর হয়তো চলেই গেছে... কিন্তু!
ছয় হাজার দুই'শ পাঁচ দিন যাবত
তোমার অবহেলা আর
প্রতারণাময় সময়গুলো আমাকে কাঁদিয়েছে বহুবার ...
বহুদিন .... বহুরাত! জীবনের তাগিদে
বাস্তবিক জীবনের বাঁকে বাঁকে
তোমার ভাবনা আমাকে ভাবিয়েছে...!
আমাকে পুড়িয়েছে!
বিশ্বাস হারানোর যন্ত্রণায়, পৃথিবীর চোখের আঁড়ালে
আমাকে ভাসিয়েছে শ্রাবণ বর্ষায়...!
কেউ তা জানেনা।
কেউ দেখেনি! তোমার দেয়া
ভালোবাসার নামে মিথ্যে অভিনয়গুলো
প্রতিনিয়ত আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার মতো
দু'চোখ দিয়ে গড়িয়ে পড়েছে...।
কতরাত নির্ঘুম স্বপ্নে হারিয়ে গেল জীবন থেকে
তার হিসাব কখনওই রাখিনি।
নির্ঘুম রাত্রি শেষে সামান্য মুগ্ধনয়ন
কিঞ্চিত আপন-ক্ষণের সুখে
হয়েছে তৃপ্তির তন্দ্রাচ্ছন্ন!
আজ এতদিন পেরিয়ে গেলো.... অথচ
আজও হারিয়ে হারিয়ে যাই
তোমার ভাবনায়....!
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



