somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জীবন সাগর
আমার একটা ঘর ছিল, ভেঙে গেছে কালবৈশাখী ঝড়ে, চোখে কিছু স্বপ্ন ছিল, সাগরে ভেসে গেছে প্লাবণে, জীবনডার প্রতি খুউব ভালোবাসা ছিল, ভালোবাসার মানুষ ছিল বলে। হারিয়ে গেছে মানুষ মানুষের মধ্য থেকে, তাই বসে আছি চাতক চোখে, মানুষ যদি কভু আসে মানুষের ভিড়ে....

তুমি চলে যাচ্ছো...

১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তোমার সাথে শেষ দেখা হয়েছিল ২০০০ইং সালের ফেব্রুয়ারি মাসের কোনো এক সকালে... তোমারই আমন্ত্রণে। সেদিন অনেক সংশয় আর ভয়ের সাথে আমার এই বিরহানলে পুড়া মনটা নির্বাক-যুদ্ধ করেও সম্মত হয়েছিল সেদিন, তোমার সঙ্গে দেখা করতে। সেই পুড়া মনটাকে তুমি দেখতে পাওনি ... আমি লুকিয়ে রেখেছিলাম মিথ্যে হাসি হেসে, তুমি বুঝতে পারনি। মনের এক কোনে একরকম উল্লাসও ছিল... প্রায় বেশ অনেকদিন পর সেদিন তোমাকে দেখবো বলে। সেই দিনের আমার সাথে তোমার কথাগুলো আমাকে সময় অসময় খুব পুড়িয়েছে, নীরব শ্রাবণে ভাসিয়েছে চোখ জুড়া মাঝেমধ্যেই ...। আমি আজকে সেই সব স্মৃতি ... স্মরণে যাবো না।

২০১৫ইং এর ডিসেম্বর মাসের শেষের দিকে, প্রায় চৌদ্দ বছর পর তোামর সঙ্গে দেখা হলো এক স্বপ্নময় রাতের প্রথম প্রহরে। সন্ধ্যা পেরিয়ে গেছে অনেকক্ষণ। আমার কাছে সেই প্রহর ছিল বহু প্রতীক্ষার..., অনেক অপেক্ষার অবসান হওয়া এক বাস্তবে রূপ নেয়া স্বপ্ন-প্রহর। চৌদ্দ বছর আগের সেই তোমাকে সেদিনও আমি সেরকমই আবিষ্কার করেছিলাম। সেই সহাস্যমুখ, সেই মানসিক টান, সেই হাটার স্টাইল, কথা বলার ভঙ্গিমা .... সবকিছু মিলিয়ে যেন সেই পুরনো তুমি। শুধু তোমার হাতে ধরা তোমার সোনা-যাদুমণি তখন ছিল না...।।

সেদিন অল্প কিছুক্ষণ আগেই পৌঁছে ছিলাম আমার শহরে। পৌঁছেই বহু প্রতীক্ষার স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আনন্দে মেতে উঠে ছিল আমার কাঙ্গাল হৃদয়। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, এমনকি বাড়িতে কারোর সাথে দেখা না করেই তোমার মুখদর্শন পাওয়ার অপেক্ষার অবসান করতেই দাঁড়িয়ে ছিলাম ... তোমার বাসায় ফেরার রাস্তায়। তুমি এই পথ ধরেই হেটে যাবে তোমার ছেলেকে নিয়ে। ধারণাটা তুমিই দিয়েছিলে ফোন করে। আনমনে চা-কাপে চুমুক দিচ্ছিলাম। মনে মনে অপেক্ষা তুমি কখন আসবে... নাকি চলেই গেছো একটু আগে!

বিভিন্ন ভাবনায় বুঝতেই পারিনি কোন সময় তুমি হেটে যাচ্ছিলে। তোমার উচু কথাতেই আমার দৃষ্টি স্থির হয় তোমার দিকে। তুমি ততক্ষণে আমাকে ক্রস করে সামনে চলে গেছো। তোমার ছোট ছেলের হাত ধরে হেটে চলেছো। চাইতেই তুমি মুখ ঘুরিয়ে আমার চোখে চোখ। আহ! কি যে আনন্দের সে ক্ষণ তা বোঝাতে পারবো না। রাস্তায় আরও লোকজনের কারণে কথা বলা হলো না কিছুই। আমার দিকে চেয়ে চেয়ে অল্পক্ষণেই তুমি চলে গেলে একটু হেসে। আমি চেয়ে আছি অপলক, তোমার চলে যাওয়া দেখছি....

কিছুই বলতে পারিনি সেদিন, তুমিও। কেবল চেয়ে চেয়ে দেখেছি তুমি চলে যাচ্ছো....। না! তুমি পাল্টাওনি একটুও! ঠিক সেই আগের মতোই আছো তুমি। হয়তো আগের মতোই এখনো ভালোবাসো...! আমি এখনও মাঝেমধ্যে তোমার সেই সহাস্যমুখটি দেখি...। কিছুই বলি না, শুধু চেয়ে চেয়ে দেখি- তুমি চলে যাচ্ছো....

( ছবি-নেট থেকে সংগ্রহ করা)
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×