somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জীবন সাগর
আমার একটা ঘর ছিল, ভেঙে গেছে কালবৈশাখী ঝড়ে, চোখে কিছু স্বপ্ন ছিল, সাগরে ভেসে গেছে প্লাবণে, জীবনডার প্রতি খুউব ভালোবাসা ছিল, ভালোবাসার মানুষ ছিল বলে। হারিয়ে গেছে মানুষ মানুষের মধ্য থেকে, তাই বসে আছি চাতক চোখে, মানুষ যদি কভু আসে মানুষের ভিড়ে....

জেগে উঠছে নতুন সূর্য

১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সারা রাতের আধো ঘুম আধো স্বপ্নের অবসান হল। ভোর রাত থেকেই শুয়ে আছি। ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ। তবুও শুয়ে আছি ল্যাপ, কম্বল জড়িয়ে। বাহিরে প্রচুর ঠাণ্ডা। কুয়াশাও পড়েছে নিশ্চয়। প্রতিদিনই তো ঘন কুয়াশায় ঢেকে থাকে চারিপাশে প্রকৃতি। শীতকাল বুঝি এমনই হয়। যা হোক, ঠাণ্ডা শীতের ভয় দূর করে হঠাৎ মনে হল আজকের সকাল দেখবো। কুয়াশা দেখবো। দেখবো শিশির ভেজা ঘাসে নির্মল নিঝুম রাতের প্রতিচ্ছবি। আমি যেনো মুহূর্তেই পঁচিশ বছর আগের কিশোর মনটা ফিরে পেলাম। সকল শীত ভয় উপেক্ষা করে সকালে ঘুম থেকে উঠেই লেগে পরতাম বন্ধুদের সাথে খেলাধূলায়। এবাড়ি ওবাড়ি ঘুরে বেড়ানো। কখনো খড়কুটো জ্বালিয়ে শরীর গরম করার প্রতিযোগিতা। ছেলেবেলা ! আমাকে আজও যেনো ঢেকে তুলে দিল বিছানা থেকে। শীতের কাপড় গায়ে চাপিয়ে বেরিয়ে পরলাম রুম থেকে। হাতে সেল ফোন। কুয়াশা দেখবো বলে ......


অসময়ে গাছের আম, ভালোবাসা থাকুক চিরকাল।

সকাল সকাল টক দিয়ে শুরু করলাম
প্রিয় বন্ধুদের প্রতি রইল 'শুভ সকাল'।
আসলেই এখন আমের গাছে আম থাকার কথা ছিল না। কারণ, এখন আম গাছে আম ধরার সময় নয়। এটাকে মনে হয় বারমাসি আম বলে। আমি আপাতত এমনটাই জানি, শুনি লোকমুখে। তাই হয়তো অসময়ে পেয়ে গেলাম গাছে আম ঝুলছে। পৃথিবী এখন এগিয়ে যাচ্ছে প্রযুক্তির হাত ধরে। মহান সৃষ্টিকর্তা মানুষের চেষ্টাকেও দিচ্ছেন গুরুত্ব। তাই বুঝি চারিদিকে এমন নতুনত্ব !



শিশিরসিক্ত ঘাসে দেখি রাতের ছাঁয়া,
ভালোবাসা দেবে সচেষ্ট ফুল 'গাদা'।
লুফে নাও বন্ধু সকালের এই স্নিগ্ধতা,
সুপ্রভাত, সাথে একবুক ভালোবাসা।।
ঘরের সামনে লাগানো গাদা ফুলের গাছটিতে অনেকগুলো গাদা ফুল কুয়াশা ভেদকরে চেয়ে আছে আমার দিকে, আমি দেখবো বলে। আমাকে মুগ্ধ করেই ওদের সার্থকতা। আমিও তাদের সেই সার্থকতা থেকে বঞ্চিত করতে পারলাম না। দেখলাম সকালের তরতাজা শিশিরসিক্ত ফুল, দেখলাম মুগ্ধ হয়ে। নিচের ঘাসে শিশির লেগে আছে। রাতের নির্মলতা স্পষ্টত। আমি মুগ্ধ। আমি মুগ্ধ।




সবুজ পাতা ডগার মাঝে সাদা সাদা ফুলে সকালের স্নিগ্ধতা। ঘরের পিছে লাউ গাছের সাদা ফুলগুলো দেখতে ভালোই লাগছিল। তখনো চারিদিকে সামান্য অন্ধকার লেগে আছে। মোবাইলের ফ্লাশ লাইটে তবুও বুঝা যাচ্ছে সবুজের মাঝে সাদা ফুলের বাহারি রূপ। লাউ ডগা আমার খুব প্রিয় খাবারের মধ্যে একটি। লাউ শাক, ডগার সাথে সামান্য কিছু দেশি আলু আর শুটকি দিয়ে তরকারি শীতের সময় ভালই লাগে গরম ভাতে। আমি ছোট সময় খুব মজা করে খেতাম। এখনও খাই। কিন্তু মা'র হাতের সেই স্বাদ আর খুঁজে পাই না। প্রবাস জীবনে অনেক কিছুর সাথে মানিয়েই চলতে হয়।



কুয়াশা ভেদ করে উঠছে নতুন সূর্য
নিজেকে জ্বালিয়ে করবে পৃথিবী আলোকিত।
আমরা প্রতিদিন সূর্য দেখি। পুব-আকাশে নিত্যদিনের মতোই জেগে উঠছে নতুন সূর্যটি। কোনো ক্লান্তি নেই, নেই কোনো অনিয়ম। প্রতিনিয়ত নিজেকে জ্বালিয়ে আলোকিত করে চলেছে পৃথিবীসহ পুরো সৌরজগৎ। হয় তো এর মাঝেই মেলে সূর্যটির পরম তৃপ্তি। হ্যা, তৃপ্তি সেখানেই। যেখানে অপরের সুখে নিজের কষ্ট তুচ্ছ মনে হয়। জেগে উঠছে নতুন সূর্য....

আমরা কেবল সূর্যের এই মহৎ আত্মত্যাগে নিজে স্বার্থপরের মতো তৃপ্তির শ্বাস ছেড়ে বলি- আহ! কি সুন্দর আজকের আলোকিত সকাল ! চারিদিকে আলোয় ভরে আছে, মেঘমুক্ত আকাশ, স্বর্ণালী সূর্যের আগমনে মুছে গেছে অন্ধকার। সবাই সূর্যের দায়িত্বটুকুই দেখি- উদারতাকে কেউ অনুভব করিনা....
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×