হৃদয়হীনা'র কোন মন নেই
১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন জীবন বলো তুমি করলে আমায় দান,
নীরবে যতো বিরহ যাতনায় বিষিত দিনমান।
আশা নেই মনে ঘুম জাগরণে স্বপ্ন'রা ভাসমান,
স্তব্ধ ইন্দ্রীয় নিথর এ'দেহ যেন দেহে নাই প্রাণ।
জ্যোৎস্নাময় আকাশ দেখি স্বপ্নরা ম্লান,
মন বাসনার অন্ত নেই মুখে বিরহের গান।
দূর দিগন্ত জনপথ শূন্য রাত্রি সুনসান,
ডাহুকীরা ডাকছে দূরে কাঁপিয়ে শ্মশান।
ডর ভয় নেই কোনো মনে তোমারি জয়গান,
সুখস্মৃতি তোমারে স্মরি ভরেছে প্রেম বাগান।
উচ্ছসিত মুগ্ধ নয়নেই রূপসুধা করেছি পান,
ঐ রূপবিষে যাবে বুঝি আজিকে আমার জান!
উত্থান পতন মনের এ'ধরণ চোখে অশ্রু বান,
কে'বুঝিবে তুমি পাশে নাই পুড়িয়া যায় পরান!
সুখে আছো থাকো তুমি ওহে নিষ্ঠুর বিত্তবান,
বেঁচে আছি আমি, থাকিব আসুক ঝড় তুফান।
কষ্ট দেখে তোমার বুক কভু হয় না কম্পমান,
খুঁজে যাই তবু ভাসিয়ে মনে প্রেমের সাম্পান।
ভালোবাসার কোনো রঙ নেই নীরবতার প্রাণ,
হৃদয়হীনা'র মনই নেই নেয় না প্রেমের ঘ্রাণ।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন