ওহে মাঝি ভাই
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওহে মাঝি ভাই-
তুমি কোন দূরে যাও বাইয়া।
চিনবা'নি সোনা বন্ধুর বাড়ি,
বহুদিন হইছে আমায় ছাড়ি।।
তুমি কি পারবা'নি
একটা খবর যাইতে কইয়া।।
আমি মাঝি দুঃখে বিভোর
বন্ধু ছাইড়া গেল সুদূর,
দিন রজনী কান্দি আমি
নদীর ধারে বইয়া।
না দেখিলে ওই প্রিয় মুখ,
মরেও বুঝি পাইবো না সুখ,
এই খবরটা তারে একবার,
যাইও গো শোনাইয়া।।
বন্ধু আমার বড়ই ভালো
আমার দুটি চোখের আলো,
শুনলে খবর আইবো বন্ধু
আমার কাছে ছোইটা।
চোখ বুজিলেই জগত কালো
তারেই আজও বাসি ভালো,
এই কথাটিই তারে মাঝি
বইলো আমার হইয়া।।
নিশি জেগে চাঁদের সনে
অনেক কথা শোধাই তারে,
আমার সখি কেমন করে
থাকে গো ভুঁইলা।
অহর্নিশি প্রেম আগুনে
পুড়ছি আমি ধুকে ধুকে,
নয়ন বলে হইলে পাখি
যাইতাম উঁইড়া উঁইড়া।।
চোখে আমার প্রেমের নদী
বইছে যেন নিরবধি,
শ্রাবণ বান যায় গো আমার
এই বুকে বইয়াঁ।
সদয় হয়ে বইলো মাঝি
বন্ধু যেনো আসে ফিরি,
রইবো আমি তার অপেক্ষায়
মনের দোয়ার খোই'লা।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন