somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জীবন সাগর
আমার একটা ঘর ছিল, ভেঙে গেছে কালবৈশাখী ঝড়ে, চোখে কিছু স্বপ্ন ছিল, সাগরে ভেসে গেছে প্লাবণে, জীবনডার প্রতি খুউব ভালোবাসা ছিল, ভালোবাসার মানুষ ছিল বলে। হারিয়ে গেছে মানুষ মানুষের মধ্য থেকে, তাই বসে আছি চাতক চোখে, মানুষ যদি কভু আসে মানুষের ভিড়ে....

সেদিন যেন সূর্যটাও হেসে উঠেছিল মেঘের আঁড়ালে

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত কয়েকদিন যাবত মনটা ভীষণই খারাপ যাচ্ছিল। আর, খারাপ যাবেই না বা কেন, একমাত্র আদরের ছোট ভাইটি আমার গত দুই অক্টোবর চির বিদায় নিয়ে পরপারে পাড়ি জমিয়েছে। কোন মায়ার বাঁধনই তাকে আটকে রাখতে পারেনি! মুহূর্তের মধ্যে আমার মনের আকাশে ঘন মেঘের জমাটবদ্ধ গর্জন, সাগরের অবাধ্য জলোচ্ছ্বাস সেদিন ভাসিয়ে গিয়েছিল মনের ভূমি। ভেসে গিয়েছে সকল সুখ স্বপ্ন, মহাপ্রলয়ের তাণ্ডব ছিন্নভিন্ন করে গেছে ভালোবাসায় সাজানো মনের ছোট্ট ঘরখানি। এতবড় দুনিয়ায় খুবই একা মনে হচ্ছে নিজেকে।
আমি একা হয়ে গেছি, বড়ই একা...।

গ্রামের বাড়িতে ছোট ভাইকে শুইয়ে রেখেছি। তাই শহরের বাসায় আমার মন বসে না, সকালে কিছু খেয়ে বেরিয়ে পড়ি গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এখানে এসে এবাড়ি ওবাড়ির সামনে বসে থাকি, সবার সাথে কথা বলার চেষ্টা করি, তাতে কিছুটা ভালো লাগে, তাই করি। সেদিন দুপুরবেলা খেয়ে গ্রামের বাড়িতে এসে একা ঘরে শুয়ে আছি। আসে পাশের ভাবি চাচি সমবয়সি ভাই বন্ধুরা গ্রামে আসলেই ঘরে আসে, নানান ধরণের কথাবার্তা বলে, সেদিনও এসেছে, অনেকক্ষণ কথাবার্তা বলে চলে যায় একসময় সবাই। বাল্য বন্ধু সেও কিছুক্ষণ বসে থেকে চলে যায় তার বাড়ি, বলে তুই থাক, আমি কিছুক্ষণ পরে আসছি, দুইজন একসঙ্গেই শহরে যাবো।

শুয়ে আছি, মনে হচ্ছে দুনিয়ার সব নীরবতা আমাকে গ্রাস করেছে। চুপচাপ, চোখ দুটি বরষার বৃষ্টিস্নাত, যেন সে বৃষ্টির কোন নীরবতা নেই, বিরতি নেই, অবিরাম ভাসিয়ে চলেছে আমাকে। ঘরের বাহিরে কেউ আসছে বুঝতে পেরে পাশে থাকা গামছায় চোখদুটি মুছে নীরবে শুয়ে আছি। নিজেকে বুঝাতে চেষ্টা করছি অনেকভাবে। ভাই হারা মন যে কোন বোঝই মানতে চায় না। থেকে থেকেই আষাঢ়ের অবাধ্য শ্রাবণ ভাসিয়ে যাচ্ছে আমাকে।

কে যেন আসতে চেয়েও ঘরে আর আসলো না। এমন সময় মোবাইল ফোনটা বেজে উঠলো। ভাবলাম বাসা থেকে হয়তো ছেলে, বউ বা বড় ভাইয়ের ফোন হবে হয় তো, তাই একটু ধীরেধীরে মোবাইল ফোনটা ধরে রিসিভ করতে যাবো কেটে গেল। মিসকল ভাসছে। মিসকলে ক্লিক করে নামটা দেখে কেমন যেন এক প্রকার ঝটকা লাগলো মনে। একি! এতদিন পর তার ফোন! ভাবলাম হয় তো শুনে থাকবে কারো কাছে, তাই হয় তো সমবেদনা জানাতেই ফোন করেছে। ফোন ব্যাক করলাম, রিসিভ করে ওপাশের কথা শুনে বুঝতে পারলাম, না, সে কোনকিছু শুনে নয়, নিজের মন থেকেই ফোন করেছে আমার খুঁজ নেয়ার জন্য। মনে কেমন যেন একটা ভালো লাগা বয়ে গেল। তার সাথে কথা বলতে বলতে বাহিরে বেরিয়ে পড়লাম। হাটতে হাটতে পাশের বাড়ির পিছন দিকে গিয়ে অনেকক্ষণ কথা বললাম তার সাথে। ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে আৎকে উঠল। কতদিন ভাবি ডাকছে তারে, হয়তো মনে পড়েছে তার। পরে আমাকে অনেকরকম বুঝ দেবার চেষ্টা দেখলাম তার কথাবার্তায়। খুব ভালো লাগলো আমার। তার সাথে কথা বলতে বলতে গত কয়েকদিনের মধ্যে সেই প্রথম মনের অজান্তেই হেসে উঠলাম আমি। মনের সব কষ্ট কিছুক্ষণ ভুলেই গিয়েছিলাম হয়তো....

পশ্চিম আকাশে খুব মেঘ জমে উঠছিল, মেঘের ফাঁকেফাঁকে সূর্যটাকেও দেখা যাচ্ছিল। ঠিক যেন আমার মতো... সেদিন সূর্যটাও হেসে উঠেছিল মেঘের আঁড়ালে....।


(ছবিটি আমিই তুলেছিলাম সেদিন নিজের মোবাইল ফোনে)
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×