somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জীবন সাগর
আমার একটা ঘর ছিল, ভেঙে গেছে কালবৈশাখী ঝড়ে, চোখে কিছু স্বপ্ন ছিল, সাগরে ভেসে গেছে প্লাবণে, জীবনডার প্রতি খুউব ভালোবাসা ছিল, ভালোবাসার মানুষ ছিল বলে। হারিয়ে গেছে মানুষ মানুষের মধ্য থেকে, তাই বসে আছি চাতক চোখে, মানুষ যদি কভু আসে মানুষের ভিড়ে....

শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন ব্লগবাসী

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কৃতজ্ঞতা সামহোয়্যার ইন ব্লগ-এ, আমাকে দেয়া সুযোগে শ্রদ্ধা ও ভালোবাসা



শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন ব্লগবাসী- দীর্ঘ প্রতীক্ষিত সময়ের অবসান হওয়ায় আমি আজ মহানন্দে, এ আমার জন্য দারুণ সুযোগ।



আমি কোন ব্লগার বা লেখক নই, লেখালেখির কোন অভ্যাস ও ধারণা আমার নেই। খুব নিরীহ আমোদ-প্রমোদী এক যুবক ছিলাম। এগারো সালে প্রথম ফেসবুক একাউন্ট খোলার পর থেকে লেখা খোঁজতল্লাশি করতাম গুগলে। গুগলই প্রথম আমাকে সামুতে নিয়ে আসে। তখন সামুর অনেক লেখা আমি পড়তাম। আগের গল্প কবিতা গুলো আমাকে খুব মুগ্ধ করতো। মাঝেমধ্যে সামুতে লেখা খুঁজতে এসে অনেক সময় অনেকর লেখা পড়ে যেতাম মনোযোগ সহকারে। কিন্তু কখনো কমেন্ট করতে সাহস করতাম না, ব্লগারদের প্রতি খুব শ্রদ্ধা ছিল আমার, এখনোে আছে। ভাবতাম কি লিখবো আবার ভুল হলে না জানি কি ভাবে। তাই শুধু পড়ে যেতাম চুপিচাপি। এভাবেই নিজের মনের মধ্যে নিজের না বলতে পারা কথাগুলো লিখে রাখার প্রবল ইচ্ছে জমতে থাকে।

সেই ইচ্ছে থেকেই গত ২০১৬ইং সালের ডিসেম্বর মাসের ২১ তারিখ এই নিকটি করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু তিনদিন পর্যবেক্ষণ চলবে তাই বিভিন্ন পোষ্টে মন্তব্য করলেও নিজে কোন পোষ্ট লেখা হয়নি।কিন্তু, তিনদিন যখন পাঁচ দিনেও শেষ হচ্ছে না তখন বড় ভাইদের পরামর্শ পেয়ে ২৭ ডিসেম্বর প্রথম পোষ্ট করি। এভাবেই বেশ কয়েকটি পোষ্ট লিখেছিলাম। কিন্তু ধীরেধীরে মাস দুই চলে গেলেও যখন তিনদিন শেষ হচ্ছে না তখন নিজের লেখার ইচ্ছেতে কেমন যেন ভাটা অনুভব করি, আর লিখতে ইচ্ছে করে না, লিখিও না কিছু। যখন ছয় মাস পার হয়ে সাত মাস চলে তখনও যখন আমার লেখা প্রথম পাতায় যাচ্ছে না তখন রীতিমত নিরাশ অামি। আর আসা হয় না সামুতে। কয়েকদিন আগে সামুতে ঢুকি এবং শ্রদ্ধেয় চাঁদগাজী ভাইকে বলি আমাকে একটু সহযোগিতা করেন শ্রদ্ধেয়। তখন তিনি আমাকে [email protected] এ সাহায্য চেয়ে ই-মেইল করার পরামর্শ দেন। আমি ই-মেইল করি। কিন্তু তাতেও কোন সুফল দেখা গেল না। গত পরশু কাল্পনিক ভালোবাসা ভাইয়ের পোষ্টটি আমার চোখে পড়ে। ভাইয়ের পোষ্টে সহযোগিতা কামনা করি। তিনি আমার নিবেদন আমলে নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। আমি আবারো লিখার জন্য অনুপ্রাণিত হই এবং একটা পোষ্ট করি। আজ ব্লগে ঢুকে সেই-


কাঙ্ক্ষিত দীর্ঘ প্রতীক্ষিত সময়ের অবসান দেখতে পেয়ে কতটা অানন্দিত হয়েছি তা পুরোপুরিভাবে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এই সুযোগ আমার জন্য মহা আনন্দের, এ যে অনেক খুশির ব্যাপার। পরম শ্রদ্ধা আর ভালোবাসায় রাখিব যতনে। ব্লগবাসী সকলের কাছে আমার আনন্দক্ষণ শেয়ার করতে চাই। দোআ চাই সকলের কাছে।

কৃতজ্ঞতা সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষের প্রতি। কৃতজ্ঞতা শ্রদ্ধেয় চাঁদগাজী ভাইয়ের প্রতি। কৃতজ্ঞতা কাল্পনিক ভালোবাসা ভাইয়ের প্রতি। কৃতজ্ঞতা সামু ব্লগের সকলের প্রতি। ভালোবাসা রইল ব্লগবাসী....

দোআ করবেন, আমাকে দেয়া এই সুযোগ যেন পরম শ্রদ্ধা আর ভালোবাসায় ধরে রাখতে পারি.....

শুভ হোক সামহোয়্যার ইন ব্লগ-এর...।
শুভ হোক ব্লগবাসী সকলের...।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২২
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×