এত ঘুম আসে কেন? লান্চ শেষ করার কিছু পরেই শুরু হয়ে যায় চোখ ঢুল ঢুল। কোন কাজেই মন বসেনা। কি যে করি! মনে হয় চা খেলে ঠিক হবে। কিন্তু আমার ফাযিল মন সায় দেয়না। আচ্ছা ড্রয়ারে অর্বিটের একটা স্ট্র্যাপ আছে মনে হয়। হুমম্ পাইছি। মুখে দিলাম। আহ! মিন্ট্ ফ্লেভারে মুখ জুরায় গেল। চাকুম চাকুম চুইন্গাম চিবোতে ভালই লাগছে। ঘুমটাও মনে হয় আস্তে আস্তে পাতলা হচ্ছে। ইদানিং এত ঘুমঘুম লাগে কেন? সারা রাত দেরি করে বিছানায় যাই। জানি পরেরদিন অফিসে ঘুম আসবে, তার পরও। বুঝলামনা। মনে হচ্ছে রাতের মানুষ হয়ে যাচ্ছি। কিন্তু তেমন কোন কাজও তো করিনা। খালি টিভি আর টিভি। অথবা নেটে মুখপুস্তিকাতে প্রোফাইল ঘাটাঘাটি আর এখন নতুন জোগ হলো এই সামহোয়্যার। ঘুমুতে যাবার আগে টেনশন শুরু হয়। পরেরদিন দুপুরে আবার ঢুলবো। বারবার একই ভুলের জন্য নিজেকে গালাগালি করি। সন্ধ্যায় বাসায় ফেরার সময় ঠিক করে নিয় অবশ্যই রাতে তারাতারি বিছানায় যেতে হবে। কিন্তু আবার সেই একই। যখন দেখি টিভি বেদখল তখন নেটে। সামহোয়ারে সবার তর্কাতর্কি, গুগলে সেফ সার্চ অফ করে প্রিয় নাইকাদের ইমেজ সার্চ। ফেসবুকে টান্কিবাজি। বেশি হাই থাকলে শিক্ষামুলক সাইটে লাল নীলের খেলা। নাহ্ চেন্জ। আই নীড টু চেন্জ। জানি চাইলেই করা যায়। তারপরও কেন যেন দুনিয়ার অলসতা গ্রাস করে। ভাল্লাগেনা। নাহ, মনে হয় ভালই লাগে। বড়ই অদ্ভুত।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।