মনে আছে ছোটবেলায় বাসায় নাপিত আসতো চুল কাটাতে। তখন আমার কাছে নাপিত মানেই জম। বিশেষ করে ঘারের কাছে কাটার সময় প্রচন্ড শুরশুরি লাগত।
নাইন টেনে থাকতে শুরু হল রাহুল কাটের প্রচলন । হঠাৎ চারদিকে এসি সেলুন গজানো শুরু হল। পোলাপান সব ধুমায়ে ঐ এক কাট। কিন্তু খুব বেশিদিন রাখা যেতনা। অল্প কিছুদিনেই চুল বড় হয়ে যেত আর শুরু হত স্যারদের প্যাদানি।
অনার্সে থাকতে কোন নির্দিষ্ট কাট ছিলনা। মাঝখানে চালু হল স্কয়ার কাট। ভালই ছিল। অনেকদিন চালিয়াছিলাম।
এই স্কয়ারের উপরেই চালিয়ে নিচ্ছিলাম। চেন্জ করলাম এক সিনিয়র বন্ধুর পাল্লায় পড়ে। সারাক্ষন প্যান প্যান করত কৈ নাকি এক বিদেশিনী চুল কাটে। সেইরকম সুন্দরী। তার চিপাচিপিতে একদিন গেলাম। দেখলাম মাইয়া চায়নিয। বাংলা/আংরেজ দুটিই চোস্ত বলে। সেইরকম এলাহি কারবার। প্রথমে তো সে চুলে হাত দেয়না
একদিন কি মনে করে নাপিতকে বললাম 'তোমার যেভাবে খুশি চুল কেটে দও'। ওমা! সেও দেখি ঐ স্পাইক করলো! কেন? ঐ একই উত্তর। 'বস আপনার মুখের শেইপের সাথে স্পাইক ভাল যায়'। ব্যাস। তারপর থেকে নিয়মিত স্পাইকেই থাকলাম।
আবার কমাস আগ থেকে বুঝলামনা কি চুলকানি শুরু হল। ভাবলাম এবার চুল লম্বা রেখে দেখি কেমন হয়। নাপিতরে বললাম 'তোমার মতো ঝাকরা চুল করা যাবে?' নাপিতও ভাল সেলস্ম্যান। 'হ্যা হবেতো। আমি জাস্ট সাইডে একটু ট্রিম করে দিচ্ছি। কয়েকমাস খালি এভাবেই অল্প করে কাটাবেন। বড় হলে আমার মত হয়ে যাবে'। আজকে দেখলাম কাটা শেষ হলে ব্যাটা ব্যাকব্রাশ করে দিল। হায় হায়! পুরাতো ইলিয়াস কান্ঞন স্টাইল হয়ে গেল। তবু হাল ছারলামনা। আমি এর শেষ দেখতে চাই
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৯ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


