তাজা খবরে খচ্খচানি
২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল থেকেই মনটা কেমন যেন খচখচ করছে। গতকাল বিডিনিউযে খবরটা দেখেছিলাম। আজকে সব পত্রিকাতেও বেশ গুরুত্ত্বের সাথে ছাপালো। সকালে মর্নিং ওয়াকে বের হয়ে ঢাবি শিক্ষকের স্ত্রী শিক্ষানবিশ গাড়িচালকের গাড়ি চাপায় নিহত।
আচ্ছা আপনি বাসায় কখন যাবেন?
এইতো ছয়টার দিকে।
আজকে কষ্ট করে সাড়ে ছয়টা পর্যন্ত থাকলে আমাকে একটু নামায় দিতেন।
আরে কি বলেন ভাইয়া! এটা কোন ব্যাপার নাকি!? অফকোর্স্।
মাঝে মাঝেই বসের এই ফরমায়েশটা খাটতে হয়। দুপুরে যখন লান্চে তখন ইচ্ছা করেই প্রসন্গটা উঠলাম।
ভাইয়া আজকে পেপারে দেখসেন কি অবস্থা!
কোনটা?
ঐ যেহ ডি.ইউতে এক্সিডেন্টটা যে হল।
ইসস্ হুমম্ খারাপই লাগলো।
একটা জিনিস খেয়াল করসেন?
কি?
যে ড্রাইভার ছিল তার কিন্তু লাইসেন্স নাই। খালি লার্নার্স্ আছে।
তাই নাকি!?
হুমম্ এখনতো বেচারার খবর আছে। লাইসেন্স থাকলে তাও পার পেতে পারতো।
আচ্ছা!?
হ্যাতো! নাহলে সোজা মার্ডার কেস।
আচ্ছা আপনি কি লাইসেন্স পেলেন এখনও?
না ভাইয়া। আর পেলাম কৈ? এখনও লার্নার্স্ দিয়ে চালাচ্ছি। ডেইট দিসে নেক্স্ট মান্থের ২৬ তারিখে।
ওওহ।
ছয়টা বাজার পর বেশ কিছুক্ষন ধরে বসকে টেবিলে দেখিনা! শেষে সেলে ফোন করলাম:
হ্যালো ভাইয়া আমি কিন্তু বসে আছি আপনার জন্য।
ও তাই নাকি? কেন?
বললেন যে আজকে আমার সাথে যাবেন?
ওহ! নাহ লাগবেনা। আমার ড্রাইভার আজকে চলে আসছেতো। সরি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম।
না ভাইয়া অসুবিধা নাই। আমি চলে যাচ্ছি তাহলে।
হ্যা ঠিকাছে।
মনে মনে ভাবছিলাম উদ্দেশ্য সফল। কাহিনি শুনে ডরে আমার লগে যায়নাই। ঝামেলা থেকে বাঁচা গেল। কিন্তু খচখচ ভাবটা যেন যাচ্ছেই না।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন