কি ব্যাপার? বোসছোনা কেন?
জি স্যার।
দেখলাম অফিসের অন্যান্য কুতুবরাও আছেন।
কেমন যেন স্কুলের মত রুমটা। কারেন্ট নাই। সন্ধ্যা বেলা।
আমরা সবাই বেন্চে বসে আছি আর স্যাররা সামনে ডায়াসের উপর টাবিল থেকে আমাদের দিকে ঝুকে কি যেন বলছেন।
বেশিক্ষন থাকলাম না। লেকচারের মাঝখানেই বের হয়ে পড়লাম।
চারদিকে রাতের আলো আঁধারির খেলা। হাটতেই আছি। কিছুক্ষন আগের বৃষ্টিতে রাস্তাঘাট ভেজা। সামনে অগোছালো ভাবে পার্ক করা গাড়িতে উঠে স্টার্ট দিয়ে চালানো শুরু করলাম। সামনে ঠিক মতো কিছু দেখা যায়না। আবার ঝির ঝির বৃষ্টি শুরু হল। স্কিড করে পাশের দেয়ালে জোরে বাড়ি খেলাম। প্রচন্ড ভয় করছে। ভয়ে ভয়ে গাড়ি থেকে নামতেই দেখি ওভারকোট পড়া দৈত্তাকার দুজন লোক আমাকে কিছু দুর থেকে খেয়াল করছে। অন্ধকারে চেহারা বুঝা যাচ্ছেনা। ওদেরকে পাশ কাটিয়ে জোরে হাটা শুরু করলাম। আরে ওরা দেখি আমাকে ফলো করছে। দৌরে পেরে উঠলামনা। আমাকে কলার ধরে ঝাকানি দিয়ে কিসব বলেই যাচ্ছে। কিছুই মাথায় ঢুকছেনা। কেমন যেন ঘোর ঘোর লাগছে। সমস্ত শক্তি দিয়ে নিজেকে ওদের বাহুমুক্ত করে আবার জোরে হাটতে থাকলাম। বৃষ্টির জোর আরো বেরে গেছে। কিছুইতো দেখিনা। হঠাৎ সামনে প্রচন্ড আলোর ঝলকানি।
বারান্দায় চড়ুই পাখি দুইটা জোরে কিচিরমিচির করছে। গেন্জি ঘেমে একাকার। মশারি ভেদ করে ফ্যানের বাতাস গায়ে আসছেনা। চোখে এখনো কাঁচা ঘুমের আমেজ। মোবাইলে দেখলাম পৌনে আট্টা। রাজ্যের বিরক্তি নিয়ে আড়মোর ভেন্গে উঠে পড়লাম। নয়টা থেকে অফিস। যাই গোসল করে আসি।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


