somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

িজলশািন্ত
নিজের সম্পর্কে কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই !

গুহার গভীরে ঘটে যাওয়া কিছু দৃশ্য

১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পদে পদে বিপদ
গত ৮ জুন ওপর থেকে খসে পড়া পাথরে দারুণভাবে আহত হন গবেষক ইওহান ভেস্টহয়জার৷ কর্নভেস্টহাইমের এই গুহা বিশেষজ্ঞ এতটাই আহত হয়েছিলেন যে তাঁর পক্ষে পায়ে হেঁটে সেখান থেকে উঠে আসা সম্ভব ছিল না৷ তাঁকে উদ্ধারের পথেও ছিল পদে পদে বিপদ৷



রিজেনডিং গুহা
ইওহান ভেস্টহয়জার এবং তাঁর সহকর্মীরাই ১৯৯৫ সালে বিরাট এই ‘কেভ সিস্টেম’ আবিষ্কার করেন এবং নাম দেন রিজেনডিং৷ বাংলায় এর অর্থ দাঁড়ায় ‘সুবিশাল’৷ অস্ট্রিয়া সীমান্তে পর্বতের ১ হাজার ১৪৮ মিটার গভীরে অসংখ্য গুহা আর সুড়ঙ্গ মিলিয়ে এই কেভ সিস্টেম আসলেই বিশাল৷ গুহামুখ থেকে এর মোট দৈর্ঘ্য প্রায় ১৯ কিলোমিটার৷



সাময়িক বিচ্ছেদ
৮ জুন প্রথম প্রহরে আকস্মিকভাবে একখণ্ড পাথর খসে পড়লে আহত হন ৫২ বছর বয়সি ইওহান ভেস্টহয়জার৷ তাঁকে বের করে আনা সম্ভব না হওয়ায় দুই সহযোগীর একজন তাঁর সঙ্গে গুহাতেই থেকে যান৷ সাহায্যের আশায় ১২ ঘণ্টা ধরে পাহাড় বেয়ে গুহামুখে পৌঁছান আরেক সহযোগী৷ তাঁর বার্তা উদ্ধারকর্মীদের কাছে পৌঁছায় দুর্ঘটনার ১৩ ঘণ্টা পর৷



উদ্ধার অভিযানে হেলিকপ্টার
৮ জুন বিকালে উদ্ধার অভিযানে গুহায় নামার সব প্রস্তুতি শেষ করেন উদ্ধারকর্মীরা৷ এরপর ১১ জনের তিনটি দলকে হেলিকপ্টারে করে পৌঁছে দেয়া হয় পর্বতের ১ হাজার ৮০০ মিটার উচ্চতায় রিজেনডিং গুহামুখে৷ অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও হেলিকপ্টারেই পৌঁছে দেয়া হয়৷



কেভলিংক
গুহায় নামা উদ্ধারকর্মীদের সঙ্গে বাইরে থেকে যোগাযোগ রক্ষা করা হয় বেতারযন্ত্রের মাধ্যমে, যার নাম কেভলিংক৷ আধুনিক এই প্রযুক্তির সহায়তায় উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে মোবাইল ফোনের টেক্সট মেসেজের মতো ক্ষুদে বার্তাও আদান-প্রদান করেন৷



সংকীর্ণ সুড়ঙ্গ
দুর্ঘটনার খবর পেয়ে জার্মানি ছাড়াও অস্ট্রিয়া, ইটালি, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ২০০ অভিযাত্রী ও গুহা বিশেষজ্ঞ ব্যার্শটেসগাডেন-এ পৌঁছান উদ্ধার অভিযানে অংশ নেয়ার জন্য৷ কিন্তু সংকীর্ণ সুড়ঙ্গ পথে গুহায় নামা সম্ভব না হওয়ায় তাঁদের অধিকাংশকেই অপেক্ষা করতে হয় বাইরে৷



প্রথম সুসংবাদ
দুর্ঘটনার তিন দিন পর উদ্ধারকারীদের প্রথম দলটি গুহার গভীরে দুর্ঘটনাস্থলে পৌঁছান৷ সেখান থেকে তাঁরা জানান, ইওহান ভেস্টহয়জার বিপদমুক্ত৷ স্লিপিং ব্যাগ ও স্টাইরোফোমে শরীর মুড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কোনোক্রমে টিকে গেছেন তিনি৷



দুর্গম যাত্রা
ছোটো ছোট সুড়ঙ্গের মাধ্যমে যুক্ত একের পর এক গুহা মিলিয়ে রিজেনডিং কেভ সিস্টেম যেন এক গোলকধাঁধা৷ যে কোনো অভিযাত্রীর জন্যই এই গুহা একটি বড় চ্যালেঞ্জ৷ পর্বতের ওপরের প্রবেশমুখ থেকে এই গুহা প্রায় খাঁড়া নেমে গেছে ৩৫০ মিটার৷ এরপর মূল সুড়ঙ্গটি কখনো গুহা, কখনো ফাঁটলের চেহার নিয়ে ভূমির সমান্তরালে চলে গেছে বহু কিলোমিটার৷ আশেপাশেও ছড়িয়ে আছে বেশ কয়েকটি শাখা সুড়ঙ্গ৷



মুক্তির পথে
দু’জন চিকিৎসক ও ছয়জন উদ্ধারকর্মীর চেষ্টায় দুর্ঘটনার চারদিন পর, অর্থাৎ ১২ জানুয়ারি ফিরতি পথে যাত্রা শুরুর অবস্থায় পৌঁছান ইওহান ভেস্টহয়জার৷ আরো ছয়জন রওনা হন ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জাম দুর্ঘটনাস্থলে পৌঁছে দেয়ার জন্য৷ উদ্ধারকারীরা জানিয়েছেন, এই গবেষককে নিরাপদে বের করে আনতে বেশ কয়েকদিন লাগতে পারে৷


৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×