আমার বাড়ি যাওয়া ও টিকিট কেনার বিড়ম্বনা
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাত দশটায় কমলাপুর স্টেশনে সিরিয়ালে দাড়ানোর পর সারা রাত মশার কামড়, মানুষের হৈ-হুল্লোড় আর নির্ঘুম রাত কাটিয়ে সকাল দশটায় যখন টিকিট কাউন্টারের নিকটবর্তী হওয়ার দুর্লভ সৌভাগ্য লাভ করলাম তখন যেন বুকে একটু বাতাস পেলাম। কিন্তু পরক্ষণেই মাথায় আকাশ ভেঙ্গে পড়ার উপক্রম হল যখন শুনলাম কাউন্টারম্যান বলছে টিকিট নেই। কিন্তু আসল কাহিনী ছিল অন্য রকম। লাইনে দাড়িয়ে টিকিট কিনার কথা থাকলেও খুব সম্ভবত ট্রেন স্টাফদের আত্মীয়-স্বজনরা ভিতরে গিয়ে গিয়ে টিকিট নিয়ে আসছিলেন। দুবার জিজ্ঞেস করে না-বোধক উত্তর পেয়ে শেষে যখন একটু ধমক দিয়ে জিজ্ঞেস করলাম টিকিট আছে কিনা তখন তিনি টিপাটিপি শুরু করে অনেকক্ষণ পরে বললেন দু'টো আছে। কিন্তু আমার দরকার চারটি। উপায়ান্তর না দেখে আমার গন্তব্যের সামনের স্টেশনের দু'টো আর আমার গন্তব্য স্টেশনের দু'টো টিকিট কিনে নিয়ে চলে আসলাম। আসার পথে লাইনের সবাইকে ভিতরের অবস্থা বলে দিয়ে উত্তেজিত ও চিৎকাররত অবস্থায় রেখে এবং রারের অভিযোগ কেন্দ্রে ভিতরে টিকিট বিক্রির অভিযোগ করে যুদ্ধজয়ের আনন্দ নিয়ে ফিরলাম।
আগামীকাল বাড়ি যাচ্ছি। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। ঈদের পর আবার সবার সাথে কথা হবে ইনশাআল্লাহ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন