somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাগিব নিযাম
গল্প ছাড়া আর কিছু না

প্রত্যাবর্তন, অদ্ভুত মায়াময়তা, ব্লগ ম্যাগাজিন এবং লেখালেখি নিয়ে কিছু কথা

২৬ শে জুন, ২০১৪ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগিং করা হচ্ছে ১১মাস দুই সপ্তাহ। অনলাইন অ্যাক্টিভিস্ট আছি প্রায় তিন-চার বছর ধরে। প্রথমে এতোটা সিরিয়াস হইনি যে আমি গল্প উপন্যাস লিখে ফেলবো। এখনো মধুর স্মৃতিগুলো মনে পড়ে। প্রথম সিরিজ ছিলো "দ্য রিটার্নস অব হোজ্জা কাক্কু"। দুর্নীতিবাজ দের নিয়ে স্যাটায়ার গুলিতে হোজ্জা কাকুর সরল প্রতিবাদকে ফুটিয়ে তোলাই ছিলো মুখ্য। প্রকাশ হতো আসুন আমরা সবাই হাসি তে। তবে তখনো আসল পথটি পাইনি যে অনলাইনে কি করবো। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সাহিত্যের দিকে ঝুঁকে ছিলো। তাই অল্প আধটু করে লিখা শুরু করলাম।

২০১৩ সালে সেই সুযোগ এসে গেলো। যেহেতু সামহ্যোয়ারইন এ তখনো অ্যাকাউন্ট খুলিনি, তাই ব্লগিং শুরুর আগে ফেসবুকে নিজের প্রোফাইলে একটা সিরিজ শুরু করলাম। নাম দিলাম "উরাধুরা সমগ্র"। জোকস, স্যাটায়ার মিলে কমপক্ষে ১৪৫টা পোস্ট দিয়েছি এই সিরিজের। ভবিষ্যতে ই-বুক এবং উরাধুরা কালেকশান বের করার ইচ্ছা আছে পারিবারিক প্রকাশনা থেকে।

সে যাই হোক আসল কথায় আসি, প্রেমেন্দ্র মিত্রের মামাবাবু, সত্যজিতের ফেলুদা, কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা, রকিব হাসানের তিন গোয়েন্দা এবং ওয়েস্টার্ন গল্প গুলি মনে গভীর ছাপ ফেলেছে কৈশোড় থেকেই। তার সাথে সুপার হিউম্যান ফ্যান্টাসিও ভর করলো ২০০৬ থেকে। সর্বপ্রথম সে প্লটটি মাথায় আসে তা হলো ব্লাডশট ডেডস্পট উপন্যাসটি। মূল চরিত্র এজেন্ট রিশাদ। লিঙ্ক যেটি দেখতে পাচ্ছেন ওটা উপন্যাসটির ই-বুক লিংক। এটি লেখার মাঝখানেই মাথায় এলো বাংলাদেশের অতিমানবদের দেশি ধাঁচে উপস্থাপন করলে কেমন হয়?

আমার ব্লগে ঢুকলেই অতিমানবের সাতটি এপিসোড দেখতে পাবেন। তবে আমার লেখনশৈলীতে নিজের জন্য একটা চমক ছিলো। "আশ্চর্য জুতোজোড়া" নামে এক কিশোর গোয়েন্দার উপন্যাস লিখে ফেললাম গেলো বৈশাখে। তবে তারপরও সন্তুষ্ট হই নি। চেয়েছি নিজের সবটুকু উজাড় করে দিতে। নিজের লেখাতে আপনশক্তির সবগুলো উজাড় করে দিয়ে লিখতে বসবো "দুর্ধর্ষ সংঘ" মেগা উপন্যাসটি। তবে বই কবে আসবে ঠিক জানি না। ঈদের পর থেকেই লেখালেখি শুরু করবো বইয়ের। এর ফাঁকে আমার এজেন্টস দের নিয়ে অনলাইন সিরিজ "এজেন্টস অব ডি" চালু করে ফেলেছি। মৃত্যুর আগ পর্যন্ত এটি লিখে যাবো। উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য।

লেখালিখি নিজের ভেতর সীমাবদ্ধ রাখতে চাই না। উৎসাহ দেয়ার চেষ্টা করছি ছোট ভাই বোনদের। যার ক্ষুদ্র প্রয়াস দেশ-দেশান্তর অনলাইন ম্যাগাজিন। আপনাদের কারো অপ্রকাশিত লেখা থাকলে পাঠিয়ে দিন [email protected] বরাবরে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৪ সকাল ৮:৪৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×