somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের খলেরা-সাইকো সায়েন্টিস্ট(গল্প সিরিজ)

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শো কেসে সাজানো থরে থরে টুর্ণামেন্ট কাপ, অ্যাকাডেমিক শিল্ডস। ছেলে হওয়া উচিত তো এমনই। যদিও ছেলে বলিহারি ট্যালেন্টেড তারপরও মা আয়েশা খানম ভয় পান একমাত্র ছেলে না জানি কারো ফাঁদে পড়ে। এই ছেলে সোনার টুকরা একটা। বাইরের দেশ থেকে বায়োটেকনলজি থেকে এমএসসি পাশ করে এসেছে। এখন পিএইচডিতে আছে। এখন যদিওবা বিভিন্ন কোম্পানীতে ডাকছে। তবু মনমতো ইচ্ছা তার নিজের কিছু করা। কোটিপতির ছেলে, সামান্য ইনভেস্ট করে বড় কিছু করতেই পারে। তবে তার আগে রিজার্ভ মানি দরকার। তাই একটু চাকরি বাকরি করা।

ইকবাল আজ পরিপাটি হয়ে এসেছে। কেএম কর্পোরেশনের সাথে তার মিটিং। তার ভবিষ্যৎ পরিকল্পনাকে কাছে টেনে ধরতে কেএম যথাসাধ্য ব্যবস্থা করছে। তবে এই বিষয়টাতে মতানৈক্য আসায় তারা আজকে সমঝোতা করতে চাচ্ছে।

-ইটস আওয়ার প্লেজার টু মিট ইউ অ্যাগেইন মিঃ ইকবাল।
-মাইন টু।
-দেখেন আপনার রয়্যালটি আমরা বুঝি। এই ফর্মূলাটা আপনি দিলে আমরা মানবকল্যাণে এগিয়ে আসতে পারবো। আপনি যদি চান তো আপনাকে শেয়ার দেবো এবং আজীবনের জন্য আপনি বডি অব গভর্নেন্স এ জায়গা পাবেন।
-ওকে সো এগ্রিমেন্ট?

ইকবাল ঘুণাক্ষরেও জানতো না যে তার জীবনে নরক নেমে আসতে চলেছে। তার জীবনে মারাত্নক ভূলটি সে করে ফেলে যখন সে এগ্রিমেন্টে সাইন করে ফেলে। তাতে লেখা ছিলো-
¤আমার যতো ফর্মূলা আবিষ্কার হবে তার ভেতর কেএম এর অংশীদ্বারিত্ব থাকবে।
¤মৃত্যু পর্যন্ত আমি কেএম এর সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে বিনা বেতনে কাজ করবো।
¤কোন ক্ষয়ক্ষতির সাধন হলে আমি ব্যাক্তিগত সম্পত্তি থেকে জরিমানা প্রদানে বাধ্য থাকবো।

তার পরের সপ্তাহেই তার উপর খড়্গ নেমে এলো। ইকবালকে তার এগ্রিমেন্ট দেখিয়ে বাধ্য করা হলো খাটতে। এতে ইকবাল গেলো ক্ষেপে। বানিয়ে ফেললো এমন একটা রোবোটিক ডিভাইস যা দিয়ে কেএম কর্পোরেশন এর সকল টপ লেভেল ম্যানেজমেন্ট অফিসারের সাইন নকল করে ফেলা যায়।

দু সপ্তাহের মাথায় ধরে ফেললো গোটা কর্পোরেশন এর ভিত। নাড়া দিলো ভিতরকার অংশ ধরে। পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে ফেললো। এরপর আরো লোভ পেয়ে বসলো। সরকার পর্যাপ্ত প্রমাণ না থাকায় কব্জা করতে পারলো না তাকে। তবে পেছনে ফেউ লাগিয়ে দিলো। কিন্তু কিছুই করতে পারলো না।

এসব কিছুই ঘটছিলো ঠিক তখনই যখন শেয়ার বাজার চাংগা ছিলো। তৈরি করে ফেললো মৃত মানুষদের ভেতরে নকল মানুষ। ছেড়ে দিলো মার্কেট এ। ধরে ধরে ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকে কব্জা করে ফেললো। ২০১০ এর প্রথম দিকে টার্গেট করে ফেললো বড়গুলোকে। ইনশিউর ইন্স্যুরেন্সকে কব্জায় আনলো। এরপর চেপে ধরতে গেলো হেক্সা কর্পোরেশনকে। বাগে পেলো না।

আ্যনুয়াল মিটিং এ শেয়ার হোল্ডারদের ভেতর চুপিসারে ঢুকে সেই রোবোটিক ডিভাইস ছেড়ে দিলো। সুযোগ বুঝে হেক্সার চেয়ারম্যান ও এমডি পালাতে চাইলো। কিন্তু টিম নিয়ে বাইরেই দাঁড়িয়ে ছিলো ইকবাল।
-সাইন প্লিজ। না হয় মারা পড়বেন যে।
-হু আর ইয়ু?
-আই আ্যম? সাইকো সায়েন্টিস্ট ইকবাল।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

×