somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতন্দ্র প্রহরী (পর্ব-২) [বাংলাদেশের অতিমানবেরা s02ch03]

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতোদিন জীবনে অনেক ধরণের চমক পেয়েছি। কিন্তু বাস্তবতার ধাক্কা সামলাতে যে আমার এইরকম কথা শুনতে হবে তা কি দুনিয়ার তাবৎ মনীষী জানে?

"আমার জীবন বদলে যাবে" কথাটা প্রথমে ধাক্কা দিলেও পরে হা-হা করে হাসতে শুরু করলাম। একজন যুবক বিলিওনিয়ার আমাকে জীবন বদলে দেয়ার কথা বলছেন আর আমি কিনা হেসে উড়িয়ে দিচ্ছি।

"চলুন যাওয়া যাক"।

খেই হারিয়ে ফেললাম। জিজ্ঞেস করলাম কোথায়? তিনি উত্তর না দিয়ে হেটে যাচ্ছেন। পাছে হারিয়ে ফেলি তার ভয়ে ছুট দিলাম। সেকি তার চলার ক্ষিপ্রতা রে বাবা। রীতিমত যেনো দৌড়ান।

হঠাৎ কিসে যেনো হাত রাখলেন। একটা বিশালাকারের কিচেন ফ্রিজ ছিলো যা নিজ থেকে সরে গেলো।

"স্বাগতম পাতালপুরীতে"।

বহুদিনের প্রাচীন একটা গন্ধ গায়ে এসে ঠেকলো। সিঁড়িটা গোল হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। এবং শেষ ধাপ পেরুতে মনে হলো ভবিষ্যৎের কোনো দরজায় এসে দাঁড়িয়েছি।

হঠাৎ একটা চাবুক এসে খ্যাচ করে আমার জুতার দু'ইঞ্চি সামনে থামলো। মুখ এক অদ্ভুত ধরণের মুখোশে ঢাকা। বয়সে কিশোরি হবে।

"বাবা ও কে?"

বাবা? কে বাবা? এই বয়সে বাবা হবেন কিভাবে হাসমান ফরাজি? বুঝতে পেরে হাসমান বললেন,

"আমি আমার গ্রুপ অব বিজনেসে আ্যাপ্লায়েড সায়েন্স রেখেছি সংগত কারণে। মনে আছে নিশ্চয়ই ড. ইকবাল একটা ভয়ংকর রকমের ভাইরাস ছড়িয়েছিলো যেটা ইনফেকশন হলেই মানুষ অল্প কথাতেই রেগে থাপ্পড় দিলেই মানুষ মারা যেতো? আমরা একটা আ্যান্টি-ডোট স্যাম্পল পাঠিয়েছিলাম ডিজিএফআই এলিট ফোর্সের সায়েন্টিস্ট শামীমের কাছে। এবং এই স্যাম্পলটা সবার প্রাণ বাঁচিয়েছিলো সেদিন।

এবার আসি মূল কথায়, ইকবালের ঘটনারও বছর পাঁচেক আগে, আমার ল্যাবে ডক্টরদের দ্রুত পাওয়ার অব অ্যাটর্ণি বলে নির্দেশ দেই যেনো এমন একটা ডোপ বানায় যার কারণে চল্লিশ গুন ক্ষমতা সম্পন্ন মানুষ হওয়া যায়। এবং বাইরের জগত এখনো জানে না আমার সংসার আছে। কিন্তু নিরাপত্তার খাতিরে আমার স্ত্রী, সন্তান আছে এটা জানাইনি। শুধু আমি নই আমার ভালোবাসার ছায়া যাদের উপর- স্ত্রী, সন্তান, বাড়ির লোক সবাইকে এই সিন্থেটিক পিল খাইয়েছি। এই ডোপ আমাদের প্রত্যেককে অমরত্বের কাছাকাছি নিয়ে গেছে। যার ফলশ্রুতিতে আমাকে দেখছেন একজন ত্রিশ বছর বয়সী যুবকের মত। অথচ আমার বয়স ৫০ এর ও অনেক বেশি। এ আমার মেয়ে শান্তা। যার বয়স ২০ বছর। এ আমার ছেলে হামান ফরাজি যার বয়স ১৫ এবং আমার স্ত্রী ফাহমিদা ফরাজি ৪০ এর কোঠায় এখন"।

"শুভ সকাল সাংবাদিক সাহেব।"

মনে হলো আমার কান এতোদিন ঘুমিয়ে ছিলো, এই কন্ঠ শোনার পর আমি ঘুম থেকে উঠলাম। এতো মধুর কন্ঠ আগে কখনো শুনিনি।

পিছন ফিরতেই চোখ ধাধিয়ে গেলো অপরুপ সুন্দরী মহিলাকে দেখে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×