somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতন্দ্র প্রহরী (পর্ব-৫) [বাংলাদেশের অতিমানবেরা s02ch03]

০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ সাইরেনের শব্দে হতচকিত হয়ে গেলাম। পুলিশ আসলো কোথা থেকে? চোখ বন্ধ করে গাড়ির দিকে দৌড় দিলাম। ঢুকেই অদৃশ্য আ্যসিস্টেন্ট জুয়নকে জিজ্ঞেস করলাম কি সমস্যা?
-আপনার ব্লগ থেকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিলো। ভাগ্যিস আমি আ্যনোনিমাস করে দিয়েছি আইপিটা।
-কিন্তু পুলিশ চলে এলো যে।
-আমি গাড়িকে ইনভিজিবল মোডে রেখেছি।

ঠক ঠক!
-জুয়ন। আমরা।
ভেতরে ঢুকেই গম্ভীর চেহারা নিয়ে তাকালেন। তার মেয়ে বলে উঠলো,
-এতো তাড়াতাড়ি পুলিশ চলে আসবে কল্পনাও করতে পারি নাই।
-আমার কারণেই হয়ে গেছে। আমি ব্লগে পোস্ট করেছি ফটোগুলো।
-টের পেয়েছি পুলিশের সাইরেন বাজাতে।

ততোক্ষণে পুলিশ চারপাশে ঘিরে এসেছে। খুঁজছে। হাসমান ভাসমান ম্যাপটায় টাচ করে ঝুঁকলেন। বুড়িগঙ্গার দিকে লালবাতি জ্বলছে।
জিজ্ঞেস করলাম কি ওখানে?
-নদীর পাড় দখল করা শুরু করছে আবার।
-এখন কি করবেন?
-ওখানে যাবো।

কিছুক্ষণ অপেক্ষার পর পুলিশ চলে গেলো। তারপরো বসে রইলাম কিছুক্ষণ। এর পর রওনা দিলাম।

বুড়িগঙ্গার একধারে পৌছে দেখলাম বিশাল কারবার। মাটি ভরাট করে দেদারসে স্থাপনা নির্মাণ কাজ চলছে। আমাকে গাড়ি থেকে নামতে নিষেধ করা হলো। হাসমানের মেয়ে জাইমা হাটতে শুরু করেছে। হাসমান নেমে গিয়েছেন ততোক্ষণে।
-আ্যই এইদিকে যাইতে মানা।
-আমরা যেদিকে খুশি সেদিকে যাবো। তুমি বলার কে?
-কি কইলি টেংরা মাইয়া?
জুয়ন ততোক্ষণে স্যাটেলাইট প্রক্সি নিতে শুরু করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে মারামারি শুরু হয়ে গেছে। এক পশলা বুলেট বৃষ্টি হলো। হাসমান ও জাইমা কাভার নিলো ড্রামের আড়ালে।
চ্যিউ! ঠাং ঠাং!

বুঝলাম জায়গাটা রণক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে খুব শীঘ্রই। হাসমান ফাঁকতালে দুজনকে ধরাশায়ী করে দিলেন। জাইমাও তার চাবুক দিয়ে এখানে ওখানে দু চারটা লাগিয়ে দিচ্ছে।

রুদ্ধশ্বাসে দেখতে লাগলাম।

হঠাৎ!
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×