somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিরিজ: রাতের প্রহরী ।। গল্প: সূর্য ওঠার পরের গল্প [বাংলাদেশের অতিমানবেরা- s02ch04]

০১ লা মে, ২০১৫ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিক টক। টিক টক। টিক টক।

দেয়াল ঘড়িটার সাথে টিকটিকিটার কি সম্পর্ক জানা নেই বিজ্ঞানীর। তবে রাত বারোটা বাজলেই নিচের ফ্ল্যাটে গিয়ে বৌ ছেলের সাথে গিয়ে ডিনার করাটা জরুরি কাজ হয়ে যায়। একটা জ্যামার তৈরি করছিলেন যেটা কিনা একসাথে সমস্ত ইলেক্ট্রনিক যন্ত্রপাতিকে নিমিষেই পংগু করে ফেলতে পারে মুহুর্তেই। বৈশাখের অর্ধেক পেরুনো পিপাসাকাতর পরিবেশ। যেনো বৃষ্টি ঝরলেই শুষে নেবে আর মাটির কয়েক স্তর নিচ পর্যন্ত চলে যাবে প্রবহমান জলস্রোত।

বলছিলাম বিজ্ঞানী সিরাজুল ইসলামের কথা। সাতচল্লিশ এর কোঠায় পা রাখা তারুন্যদীপ্ত এই উত্তর ঢাকার মানুষটা বেড়ে উঠেছেন মিরপুরে। ধন্যাঢ্য বনেদি বংশের ছেলে বলে বাড়ির তেতলায় বানিয়েছেন বিশাল ল্যাব। কখনো কখনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলেই ল্যবের ভেতরে ছোট্ট রুমটাতে ঘুমিয়ে পড়েন।

বারোটা বাজতেই সিড়ি বেয়েই নামতে যাবেন হঠাৎ ডাস্টবিনের দিকে চোখ পড়লো। ওটা কি?! মানব দেহ!

"মিনি এই মিনি"
-আ্যই কি হলো চেঁচাচ্ছো কেনো?
-জলদি নীচে চলো!
-আরে কি হলো?! আ্যই শিপলু আয় তো।


নীচে ডাস্টবিনের কাছটায় এসে মুখটা থমথমে হয়ে গেলো সবার। একজন শান্ত সৌম্য উজ্জ্বল দীপ্তিময় চেহারার তরুন। চোখে মুখে অজস্র ক্ষত। বাম পাজরের খাজটায় মারাত্নক ক্ষত, ছুরি দিয়ে অনেক খোঁচানো হয়েছে। সেল ফোনটা হাতে নিলেন মিসেস। ফোনটায় ডায়াল করবেন এমন সময় বাধা দিলেন বিজ্ঞানী।

-করছো কি?
-পুলিস ডাকবো।
-পাগল নাকি? পরের বার খুনিরা হাসপাতালে গিয়ে মেরে আসবে। এখন আপাতত ল্যাবে নিয়ে চলো।

টেস্টিং বেডটায় শুইয়ে দেয়া হলো। মেডিক্যাল ফার্স্ট এইড জ্ঞান আছে ঘরের সবার। আর শিপলুর এক খালাতো বোন মেডিকেল এ পড়ছে বেসরকারিতে। ওকে ফোন করা হলো।

-নাহিদ। জলদি বাসায় আসো।
-জ্বি খালু?
-তাড়াতাড়ি বাসায় আসো।
-কোন সমস্যা হয়েছে খালু?!
-মা একটা সমস্যা হয়েছে। প্লিজ আসো।

খুব দ্রুত চলে এলো নাহিদ। ব্লিডিং বন্ধ হলেও অবস্থা ভালো না। শরীর প্রায় নিস্তেজ। ব্লাড স্যাম্পল নিয়ে নিলো। গ্রুপ জানার জন্য। বাসায় চলে গেলো।

-এখন? শিপলু জিজ্ঞেস করলো।
-ফার্মেসি যাও। বলবা রোগির পালস রেট অনেক কম। ১ লিটার এর স্যালাইন দিতে। আর লিকুইড কার্বোহাইড্রেট এর ব্যবস্থা করবো তুমি আর আমি। কুইক।

দুই হাতে ডাব আর স্যালাইন দেখে বিজ্ঞানী ছেলের বুদ্ধিমত্তার পরিচয় পেলেন। স্যালাইন দেয়া হলো এক হাতে, অন্য হাতে আরেকটি স্যালাইনে ডাবের পানি দিয়ে নাক দিয়ে কন্ঠনালীতে প্রবেশ করানো হলো।

-এখন অপেক্ষা করা যাক। বিজ্ঞানী চেয়ে রইলেন ছেলেটার দিকে। মিসেস আর শিপলুকে ইশারা দিলেন ঘুমাতে যেতে। খুব দুশ্চিন্তায় পড়লেন যে তা না। এই আঘাত যে কোন ছোট খাটো ছিনতাইকারী দিয়েছে তাও নয়। গলার কাছে পোচ আর পাজরের মারাত্নক ক্ষত দেখে বুঝেই গিয়েছিলেন কোন গ্যাং এর কাজ হবে।

এসব চিন্তা করতে করতে যখন ঘুমিয়ে পড়েছেন তার দু ঘন্টা পরের কথা। তন্দ্রায় চোখ ঢুলু ঢুলু এমন সময় আহহহ করে উঠলো ছেলেটা। ঘুম ছুটে গেলো সায়েন্টিস্ট এর। দৌড়ে গেলেন তিনি।

-নড়বে না। একদম নড়বে না।
-আমি কোথায়?
-বিজ্ঞানী সিরাজুল ইসলামের বাসায়। কি হয়েছিলো তোমার সাথে?
-এখন কটা বাজে? আজ পরীক্ষা আছে। আমার প্রোগ্রামিং সাবজেক্ট এর ফাইনাল।
-তোমার পরীক্ষা দিতে হবে না। আমি ফোন করে দেবো। কাল রাতে কি হয়েছিলো? কারা তোমাকে মেরেছে?
-লস আঞ্জেলসের একটা পোকার টিমের সাবসিডিয়ারির আ্যাকাউন্ট হ্যাক করে ছিলাম। ওরা ওদের আইটি এক্সপার্ট দিয়ে আমাকে ট্র‍্যাকিং করে খুঁজে বের করে এই হাল করেছে।
-আচ্ছা এখন ঘুমের ঔষধ দিচ্ছি। তোমার কিছুটা ঘুম দরকার। তোমার নাম কি?
-হুম? মিশু। যন্ত্রণাকাতর ছেলেটি উত্তর দিলো।
-একটু ব্যাথা করবে। সিরিঞ্জটা ফোটালেন মাংসপেশিতে।
-আহহ! কটা বাজে?
-৭ টা বেজে ১৪ মিনিট।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×