somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের খলেরা s02e01

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অসহ্য গরমের ঢাকা।
মাঝে মাঝে বর্ষাবাবু আলতো করে ছুয়ে যান এখানের গ্রীষ্মনিপীড়িত মানুষদের। ঠিক এমনি এক ঘোর বরষায় লাফিয়ে চলা কোলাব্যাঙ সন্ধ্যায় এক ছাদের উপর দাড়িয়ে আছে মিশু। কোন মিশু?

ওই যে মিশু.... মিরপুরে যাকে বলা হয় রাতের প্রহরী। অপরাধীর কাছে সে যমদূত। শখের হ্যাকার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাংলাদেশের পোকার সাবসিডিয়ারির অ্যাকাউন্ট হ্যাক করতে গিয়ে বেহুদা মার খেয়ে আধা লাশ হয়ে বিজ্ঞানী সিরাজুল ইসলামের হাতে শক্ত ধাতের মানুষ হয়ে দরজা পেরিয়ে প্রতিশোধের আগুনে সর্বনাশ ঘটানো এই সে মিশু। যাকে ভালোবাসে আরেক প্রহরী চাবুকি ওরফে জাইমা।

-আই এম ইন।
-ওকে বেবি লিসেন। জাইমা বলে চলেছে। "থার্মাল ক্যামেরায় দেখাচ্ছে জনাব নাটের গুরু তার দশজন সাগরেদ নিয়ে বাড়ির তেতলায় আছে।
-সে কি? এ তো মহাপুরুষ! তার মানে এর গায়ে শক্তি নেই। মানব বর্ম দিয়ে চলছে।
-নেভার আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ আ গ্যাংস্টার। ওদের লিডারকে আমার মোটেই সাধারণ মানুষ মনে হয় না। নিশ্চয়ই তার কিছু আছে।
-কত উজির নাজির আইলেন আর গেলেন। এক সেকেন্ড!
-কি?
-জাইমা মাই গড। ডিপিডি(ঢাকা পুলিশ ডিপার্টমেন্ট) আর চিতা। বাড়ির নিচেই। ওয়েট।

হুট করে গোলাগুলি শুরু হয়ে গেছে। ফ্লাক্স রোপ দিয়ে নিরাপদ অবস্থানে এসে মিনি বাইনোকুলার বের করে তরিকুলের ফ্ল্যাটের জানালা দিয়ে ভেতরটা দেখলো।কেউ নেই। তাহলে কোথায় গেলো?
-অ্যাংরি পাখি কোথায়?
-হোল্ড

উইন্ডো কাটার বের করে জানালা গলে ভেতরে ঢুকলো মিশু। ছত্রছান অবস্থা তিন অফিসারের লাশ। হাতের হলোগ্রাফিক উইপনের সেফটি অন করে সামনে এগোলো মিশু। খপ করে আহত অফিসার তার পা ধরে ফেললো। ছাড়িয়ে নিয়ে আরেক রুমে ঢুকে দেখে ১৫-১৬ বছরের কিশোরি কয়েকজন।
-ন...না। কা...ক্কাছে আসবেননা।
-ভয়ের কিছু নেই। আমি আছি তো।
-আ...আপনাকে মেরে ফেলবে।
-হ্যা। মেরে ফেলবে।
ঝটকায় পেছনে তাকিয়ে দেখলো মিশু। কিম্ভুতকিমাকার এক বিশ্রি বদখত বিশাল বপুর অধিকারী এক লোক। তার গোটা গায়ে ম্যানগ্রোভ এর শ্বদন্ত। অদ্ভুত এই মানুষের দিকে তাকিয়ে মিশু বলে উঠলো,
-কে তুমি?
-আমি শ্বাপদ ওরফে তরিকুল।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×