somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“বেস্ট জোক ফর দ্য ইয়ার অব ২০১৭”

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউজটা ছ’মাসের পুরোনো হলেও একজন ছোট ভাই আজ দেখালেন। কিভাবে এমন গুরুত্বপূর্ণ নিউজ দৃষ্টি এড়িয়ে গেল ভাবতে অবাক লাগছে। পুরোনো হলেও এর গুরুত্ব সর্বদাই সতেজ। তাই আজ এ বিষয়টা নিয়ে কিছু কথা লিখে জাতীয় দায়িত্ব পালনে সচেষ্ট হলাম।
আসলে ব্যাপারটা একটা কৌতুকের বিষয়।
http://www.prothomalo.com/bangladesh/article/1256621/শিক্ষাক্ষেত্রে-অবদানে-পুরস্কার-পাচ্ছেন
------- ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড-২০১৭-এর জন্য মনোনীত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।



গত বছরের অতীব সেরা কৌতুক !!! “বেস্ট জোক ফর দ্য ইয়ার অব ২০১৭”
যে লোকটির সার্বিক ব্যার্থতায় আমাদের শিক্ষাব্যবস্থা ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ সরকারের সাফল্যগুলোকে ম্লান করে দিয়েছে, সে নাকি শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছেন।
অবদান !
কি অবদান?
নিয়মিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অবদান।
এবং প্রতিবারই তা অস্বীকার করে মিথ্যাচারের রেকর্ড করার অবদান।
শিক্ষাবিভাগে দুর্নীতি বৃদ্ধির অবদান।
কর্মকর্তাদের কাছে সহনীয় মাত্রার ঘোষ খাওয়ার আহবান জানানোর অবদান।
গোটা শিক্ষক সমাজকে দুর্নীতিবাজ বলে অসম্মান করার অবদান।
নিজের ব্যাক্তিগত কর্মকর্তাকে দুর্নীতির মাধ্যমে কোটিপতি হবার সুযোগ দেবার অবদান।
............... অবদানের কি শেষ আছে, নিজের ঘরের মানুষকে দুর্নীতিবাজ হবার প্রশ্রয় দেবার অবদান।
ক্ষমতা পেয়ে নিজের দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে জাতিকে অশিক্ষার বেড়াজালে ফেলে প্রতিবেশি দেশের উপর নির্ভরশীল করার মতো এজেন্ডা বাস্তবায়ন করাটাই তাঁর সবচেয়ে বড় সাফল্য। অন্তত এই সাফল্যেই তিনি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন হয়তো।

ব্রেভো ব্রেভো............ অভিনন্দন না জানিয়ে কি পারি !
কোথায় শিক্ষকগণ, ন্যায্য দাবী আদায়ের আন্দোলন ফেলে, ধর্মঘট ফেলে ডুগডুগি নিয়ে আসেন। শিক্ষকতা করে দুচার পাঁচ দশ বছর বেতন না পেলে কি হলো? পরের সন্তান মানুষ করতে গিয়ে, নিজের সন্তানের খাতা কেনার পয়সা না থাকলে কি হলো? আপনাদের অভিভাবক অ্যাওয়ার্ড পেয়েছেন। সেই আনন্দে ডুগডুগি বাঁজান। উল্লাস করেন। উৎসব করেন। ছাত্রদের বাড়ি থেকে ডেকে এনে শোভাযাত্রা করেন।
ধন্য জাতি ধন্য,
প্রিয় মন্ত্রীর অবদানের জন্য,
অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৫৫
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×