somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন সুশৃঙ্খল ট্রাফিক দৃশ্য ঢাকা শহরে কেউ আগে কখনো দেখেছেন কি?

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দুপুরে ফার্মগেট থেকে নিউ মার্কেট, আবার নিউ মার্কেট থেকে গুলশান হেঁটে যাতায়াত করলাম। পথে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কার্যক্রম আর উদ্দীপনা দেখে শুধুই অবাক হইনি, উদ্দীপ্ত হয়েছি, দীর্ঘ পথ হাঁটায় ক্লান্তিও অনুভব করিনি। এ প্রজন্ম নতুন করে আমাদেরকে প্রতিবাদ ও শৃঙ্খলা শেখাচ্ছে। অসাধারণ!
বিগত বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে পথচারীকে যেমন বিরক্ত দেখতাম, এবার তার উল্টোটাই দেখলাম। অনেকেই বলছে, কেউতো পারেনি, এরাই পেরেছে।

আন্দোলনের জুজুর ভয় থেকে বেরিয়ে সরকারের বুঝা উচিৎ এই কোমলমতি কিশোর-যুবকেরা কি অসাধ্য সাধন করেছে। বিজিবি, পুলিশ দিয়ে তো অনেকবারই বিভিন্ন সরকার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

তবে কালক্ষেপন না করে সরকারের উচিৎ ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করে ন্যায়সঙ্গত দাবী মেনে নেওয়া। বিলম্ব সমীচীন হবে না। বিরোধীরা সুযোগ খুঁজবে এ থেকে ফায়দা লুটতে। ছাত্রদের দাবী মেনে নেবার পরও সরকারের ভেতরেও সংস্কার করা জরুরী। এটাই সঠিক সময়। আবর্জনা দূর করলে আওয়ামী লীগই লাভবান হবে।

দাবীদাওয়া মেনে সংহতি জানালে ছাত্ররা নিজেদের বিদ্যায়তনে ফিরে যাবে। তাদের অন্য কোন উদ্দেশ্য নেই।

দেখুন এ কোন বাংলাদেশের রাজধানী ঢাকা শহর!!!

এম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরী সেবামূলক যানবাহনের জন্য একটি লেন ফাঁকা রাখা হয়েছে।

জ্যামহীন লেনে এম্বুলেন্স অনায়াসেই যাতায়াত করছে, রোগীকে জ্যামে পরে কাতরাতে হচ্ছে না

যানবাহনের শ্রেণি অনুযায়ী পৃথক লেন

সারিবদ্ধ রিকশা, দুএকটা রিকশা সারি ভাঙলেই তাৎক্ষণিক শৃঙ্খলায় ফিরিয়ে আনার উদ্যোগ

সুনিয়ন্ত্রিত রিকশার সারি

যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়, অধিকাংশ মালিকই তাদের যান সড়কে বের করতে সাহস করছে না। বাস মালিকদের ক্ষেত্রে একই অবস্থা হলেও এবার ওরাই সড়কে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বাস বের করছে না। অপরদিকে অঘোষিত ধর্মঘট করে মানুষকে জিম্মি করার পাঁয়তারা করছে। তাদের দুরভিসন্ধি বুঝে সরকারের সুবিবেচিত উদ্যোগ নেয়াও জরুরী।

(ছবিগুলো বন্ধু ওয়াসি আহমেদএর ফেসবুক পোষ্ট থেকে নেওয়া)
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৯
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আদর্শের মুখোশ, নাকি অনলাইন প্রোপাগান্ডা: 'ন্যায়পরায়ণ' সাজার আড়ালে আসল রূপ কোনটা?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৮:২২



ধর্ম, নৈতিকতা আর আদর্শের মুখোশ পরে যখন ভেতরে ভেতরে চরম অবক্ষয় চলে, তখন সাধারণ মানুষ হিসেবে মুখ বুজে মেনে নেওয়া কঠিন!
ধর্ষণের অভিযোগ এআই (AI) দাবি করা কিংবা অনৈতিক ঘটনাকে ‘দ্বিতীয়... ...বাকিটুকু পড়ুন

সুখী শিক্ষার্থীরাই ভালো শিক্ষার্থী, ওরাই সবচেয়ে মেধাবী

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৮

​আজকের প্রতিযোগিতাপূর্ণ শিক্ষাব্যবস্থায় আমরা ‘মেধা’ শব্দটিকে জিপিএ-৫, গোল্ডেন মেডেল কিংবা পরীক্ষার খাতার নম্বরের ফ্রেমে বন্দি করে ফেলেছি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোচিং, প্রাইভেট আর মুখস্থ বিদ্যার যাঁতাকলে পিষ্ট হওয়া... ...বাকিটুকু পড়ুন

মওলা

লিখেছেন আরমান আরজু, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১০:১৪

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

×